ছবি-সংগৃহীত
খেলা

আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত বলিভিয়া

ক্রীড়া ডেস্ক: ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে স্বাগতিক বলিভিয়ার বিপক্ষে মাঠে নামে লিওনেল মেসিহীন আর্জেন্টিনা। খেলতে নামার আগে ভয়ের কারণ ছিল লাপাজের উচ্চতা। শেষ পর্যন্ত আলবিসেলেস্তেরা সেই উচ্চতাকে জয় করেই ফিরেছেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় বলিভিয়ার মাঠ লাপাজে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচে আলবিসেলেস্তেরা ৩-০ গোলে জয় পান। আর্জেন্টিনার হয়ে এনজু ফার্নান্দেজ, নিকোলাস তাগলিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেস গোল করেন।

ইকুয়েডর ম্যাচের পরই লিওনেল মেসিকে নিয়ে শঙ্কা ছিল। এলএমটেন বলিভিয়ার বিপক্ষে হয়তো নাও খেলতে পারেন। সেই শঙ্কাকে সত্যতায় রূপ দিলেন কোচ লিওনেল স্কালোনি।

শুধু একাদশেই নয়, তিনি স্কোয়াডেই দলের সেরা তারকাকে রাখেননি। তবে সুপার স্টার ডাগআউটে মাঠে বসে ঠিকই সতীর্থদের উজ্জীবিত করেছেন।

তবে লিওনেল মেসিকে ছাড়াও যে জিততে জানে তা আর্জেন্টিনা মাঠের খেলায় প্রমাণ দিল। লাপাজের উচ্চতা জয় করে শেষ হাসি হাসলো বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রসঙ্গত, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২ হাজার ফুট উচ্চতায় অবস্থিত লাপাজে খেলার শুরু থেকেই বলদখলে ছিলো সফরকারীদের। সেই ধারাবাহিকতায় প্রথমার্ধেই লিড দেয় আর্জেন্টিনা।

কাতার বিশ্বকাপের উদীয়মান তারকার পুরস্কার পাওয়া এনজো ফার্নান্দেজ, অ্যাঞ্জোলো ডি মারিয়ার পাসে গোল করে দলকে পূর্ণতা দেন।

বলিভিয়ার জন্য রবার্তো ফার্নান্দেজের লালকার্ড ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়ায়। স্বাগতিকরা বিরতির আগে ১০ জনের দলে পরিণত হয়। নিকোলাস তাগলিয়াফিকো এর পরই ডি মারিয়ার ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে ব্যবধান দ্বিগুণ করেন।

বিরতির পরও আলবিসেলেস্তেদের আধিপত্য। নিকোলাস গঞ্জালেস জয়ের আনন্দ বড় করেন। বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচে শতভাগ জয়ে আলবিসেলেস্তেরা পয়েন্ট টেবিলের শীর্ষে।

আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর ৬ ম্যাচ খেলেছে। যেখানে স্কালোনি শীষ্যদের শতভাগ সাফল্য। প্রতিপক্ষের জালে ১৭ গোল দিয়েছেন, বিপরীতে একটিও কনসিড করেনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

অপ্রতিমকে হত্যার পরিকল্পনার ছক ৭ দিন আগেই করা হয়

আইফোন দিয়ে ছবি তোলা-টিকটক তৈরির মধ্য দিয়ে গড়ে ওঠে সম্পর্ক। এরপর ফোনটি হাতিয়ে...

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও নিম্নমুখী সমন্বয়...

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশা...

আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬)

ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর মধ্যে নামাজের মর্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা