ছবি: সংগৃহীত
সারাদেশ

দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সাঘাটায় বিএনপি নেতাসহ গ্রেফতার ৩

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি এগ্রোভেট কারখানায় দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপির এক নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (৩ মার্চ) রাত প্রায় ৮টার দিকে বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামে অবস্থিত একটি এগ্রোভেট কারখানায় গিয়ে অভিযুক্তরা দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাসান কবির এবং বোনারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সৃজন আহমেদ শিপন।

বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বোনারপাড়া এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মামলাটি বর্তমানে গাইবান্ধা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তাই হবে মনোনয়নের প্রধান মাপকাঠি: স্বাস্থ্যমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তাকে প্রধা...

রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই ইসলাম ধর্মীয় শিক্ষক, বিপাকে মুসলিম শিক্ষার্থীরা

বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষা...

ভারতসহ ৩ দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চাইল নেপাল

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যায় প্রাণহানি এক হাজার ছাড়িয়ে যাওয়ার পর জলবায়ু ক্...

নেপালে বন্যায় নিহত বেড়ে ১১২৭

নেপালের ভোটেকোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জন...

পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজ...

নীলফামারীতে অবৈধ সার মজুদ, কিটনাশক ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা

নীলফামারীর রামনগর ইউনিয়নের চাঁদেরহাট এলাকায় এক কীটনাশক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৩...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডল...

জনতা ব্যাংকে ফরেন এক্সচেঞ্জ ও ইন্টারন্যাশনাল ট্রেড ফিন্যান্স প্রশিক্ষণ শুরু

জনতা ব্যাংক পিএলসির ১৫ দিনব্যাপী ‘ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ইন্টারন্যাশনাল...

কেন এমন বেহাল যুক্তরাষ্ট্রের রণতরী?

২৮৬ দিনেরও বেশি সময় সমুদ্রে অবস্থান এবং মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে সামরিক অ...

উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের ব্যবহৃত গাড়ি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা