ছবি-সংগৃহীত
খেলা

বেলুচিস্তানে ৬ ফুটবলারকে অপহরণ

ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ থেকে ছয় ফুটবলারকে অপহরণের ঘটনা ঘটেছে। দেশটির স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, তাদের অপহরণ করেছে অজ্ঞাতনামা একটি গোষ্ঠী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এক সপ্তাহেরও অধিক সময় ধরে তারা নিখোঁজ রয়েছেন। দেরা বুগতি জেলা থেকে একটি টুর্নামেন্ট শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

বেলুচিস্তানের বুগতি জেলার ডেপুটি কমিশনার জানিয়েছেন, ‘অপহৃত ফুটবলাররা বুগতি ও সুই এলাকার বাসিন্দা। তাদের সবার বয়স ১৭-২৩ বছরের মধ্যে। ‘‘অল পাকিস্তান চিফ মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ালিফাই রাউন্ডে অংশ নিতে সিবি এলাকায় যাচ্ছিল।’

সংবাদমাধ্যম ডন জানিয়েছে, সূত্রমতে জানা গেছে অস্ত্রধারী কিছু মানুষ খেলোয়াড়দের বহনকারী গাড়ির পথরোধ করে। পরে বন্দুকের মুখে একে একে তাদেরকে বের করে নিয়ে চলে যায়।

অপহরণের শিকার কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে আছেন- আমির বুগতি, ফয়সাল বুগতি, সোহেল বুগতি, ইয়াসার বুগতি ও শেহরাজ বুগতি।

অপহৃত ফুটবলারদের উদ্ধারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে প্রাদেশিক তথ্যমন্ত্রী জান আচাকজাই বলেছেন, ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উদ্ধারে অভিযান চালিয়েছে। আমরা আশা করছি আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমরা কোনো ব্রেক-থ্রু পাব বলেও জানান তিনি।

ধারণা করা হচ্ছে, একটি জঙ্গিগোষ্ঠী অপহরণ করেছেন তাদের। ছয় ফুটবলারের অপহরণের ঘটনায় পাকিস্তানের সব মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। শুরু হয়েছে সরকারের সমালোচনা। অপহৃতদের উদ্ধার করতে ইতোমধ্যে পুলিশি তল্লাশি চলছে।

অভ্যন্তরীণ মন্ত্রী সরফরাজ বুগতি বিবৃতিতে বলেছেন, ‘পুরো অঞ্চল ঘিরে ফেলা হয়েছে। অপহৃতদের উদ্ধারের জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংগ্রহ করা হচ্ছে তথ্যও।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে গ্রামীণ জনপদ বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ১০নং আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ড...

উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে গ্রামীণ জনপদ বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ১০নং আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ড...

চরের পথে ঘোড়ার জাহাজ,  চরের মানুষের নিরব সংগ্রাম

‎ভোরের কুয়াশা তখনও কাটেনি। তিস্তার বিস্তীর্ণ বালুচরের ওপর দিয়ে একটি ঘোড...

কুষ্টিয়ার দৌলতপুর বিএনপি অফিসে ককটেল আহত ৩

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ...

বালাইরমা খাসিয়া পুঞ্জিতে এমপি শওকতুল ইসলাম শকুকে সংবর্ধনা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর...

দ্রুতগতিতে বাইক চালনোয় কথা কাটাকাটি,

সিরাজগঞ্জে দ্রুতগতিতে বাইক চালনোয় কথা কাটাকাটির ঘটনায় ‘সমবয়সী বন্ধুর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা