খেলা

বিশ্বকাপে থাকছেন মাহমুদউল্লাহ!

ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপ শুরুর আগে দলের সাত নম্বর পজিশন নিয়ে হয়েছে অনেক কাঁটাছেড়া। নানা হিসেব-নিকেশ আর সমীকরণ মেলাতে গিয়ে দলে সুযোগ মেলেনি অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের। নতুন করে যারা দলে সুযোগ পেয়েছেন তারাও পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন। শোনা যাচ্ছে, আসন্ন নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারো দলে ফিরছেন রিয়াদ। সিরিজটিতে ভালো করলেই মিলবে বিশ্বকাপের টিকিট।

মাহমুদউল্লাহ রিয়াদ ভক্তরা অভিযোগ করে থাকেন, ‘মাইনাস ফর্মুলায়’ বাদ গেছেন টাইগার এই ব্যাটার। তবে সম্প্রতি গণমাধ্যমে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল দাবি করেছেন, নতুন ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান রিয়াদকে নাকি দলে চেয়েছিলেন।

দলে না থেকেও বারবার আলোচনায় উঠে এসেছে মাহমুদউল্লাহ রিয়াদ প্রসঙ্গ। বিশেষ করে ব্যাটিং ব্যর্থতায় আরেকটা এশিয়া কাপ ভরাডুবির পর প্রশ্নটা উঠছেই। শেষমেশ প্রশ্নের মুখে পড়তে হয়েছে টাইগার অধিনায়ক সাকিবকে।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর রিয়াদ ইস্যুতে এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘সর্বশেষ তিন সিরিজে রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) ছিলেন না। তখন আপনারা এসব কথা বলেছেন কি না, জানি না। কিন্তু এখন বলছেন। আমার মনে হয় বিষয়টা অপ্রাসঙ্গিক। তার জায়গায় দলে এসেছিল তাওহীদ হৃদয়।'

তবে আশার কথাও শুনিয়েছেন সাকিব। বলছেন সবারই এখনো সুযোগ আছে, 'আমাদের বেশীরভাগ ক্রিকেটারই এশিয়া কাপ খেলছে। তাদের পর্যাপ্ত বিশ্রামে থাকতে হবে। যারা বিশ্বকাপের দলে নিশ্চিত, আমি মনে করি তাদের বিশ্রামের প্রয়োজন আছে। কারণ সামনে অনেক দিন খেলা, বিশ্বকাপে নয়টি ম্যাচ, প্রস্তুতি ম্যাচ দুটি; অনেক ভ্রমণও করতে হবে।'

'আর ইনজুরি আমরা নিতে পারব না। আমাদের বেঞ্চে এমন শক্তিশালী কেউ নেই যে কেউ ইনজুরিতে পড়লে তার জায়গায় সহজেই আরেকজনকে নিতে পারব। তাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সবাই যেন ফিট থাকে, সুস্থ থাকে; তাহলে যেন আমরা অ্যাভেইলেবল ক্রিকেটারদের থেকে সেরা একাদশ বাছাই করতে পারি' যোগ করে বলেন সাকিব।

এদিকে চলতি মাসের ১৭ সেপ্টেম্বর তিন ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। বিশ্বকাপের আগে এই সিরিজেও টাইগার স্কোয়াডে চলবে পরীক্ষা-নিরীক্ষা। পেশীর ইনজুরিতে পড়া নাজমুল হোসেন শান্তর সঙ্গে আরো কয়েকজন নিয়মিত ক্রিকেটার থাকতে পারেন বিশ্রামে। আলোচনায় আছে মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানের বিশ্রামের বিষয়ও!

নিউজিল্যান্ড সিরিজে ক্রিকেটারদের আবারো পরখ করা হবে। গতকাল কলোম্বোতে ম্যাচ শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমনটি বলছিলেন। এছাড়া রিয়াদকে নিয়ে পাপনের ভাষ্য ছিল, 'রিয়াদের সামনে সুযোগ আছে নিউজিল্যান্ড সিরিজে দলে ফেরার। অভিজ্ঞতার একটা মূল্য আছে। নিউজিল্যান্ড সিরিজে আমাদের অনেকেই হয়তো খেলবে না ইনজুরির কারণে। ইনজুরির ভয় আছে প্রচুর। এরপরেই যেহেতু বিশ্বকাপ, আমাদের অনেক খেলোয়াড়কেই আমরা খেলাবো না।'

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় রাজধানী...

চাঁদাবাজির বিকল্প হিসেবে গণভিক্ষা কর্মসূচি ঘোষণা হাসনাত আবদুল্লাহর

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই কর্মসূচি ঘোষণা...

প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন: শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রক্রিয়ায় বঞ্চিত ৮...

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী...

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদে যেসব বিষয় অন্তর্ভুক্ত হয়নি বা ঐকমত্যে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা