ছবি: সংগৃহীত
বাণিজ্য

এনবিআর পরামর্শক কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক

এনবিআর সংস্কারে গঠিত পরামর্শক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) রবিবার রাতে সংস্কার কমিটি বিলুপ্তির বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, এনবিআর সংস্কারে রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ গঠনে অধ্যাদেশ জারি করায় পরামর্শক কমিটির কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হলো।

বিদ্বেষ থেকে এনবিআরকে বিলুপ্ত করে দুই ভাগ করা হলে জাতির জন্য ভয়ংকর পরিস্থিতি তৈরি হবে-পরামর্শক কমিটির একজন সদস্য সতর্ক করার একদিনের মাথায় বিলুপ্তির এ প্রজ্ঞাপন জারি করলো আইআরডি।

শনিবার এমসিসিআই আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরকে দুই ভাগ করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ করার অধ্যাদেশে পরামর্শক কমিটির সুপারিশ ঠিকঠাক প্রতিফলিত হয়নি বলে কমিটির সদস্য ফরিদ উদ্দিন মন্তব্য করেন।

উল্লেখ্য, গতবছরের অক্টোবর মাসে এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ খানকে প্রধান করে পরামর্শক কমিটি গঠন করা হয়েছিল।

কমিটি তাদের সুপারিশে এনবিআরকে বিলুপ্ত করে রাজস্বনীতি ও রাজস্ব বাস্তবায়ন নামে দুটি পৃথক বিভাগ গঠনের সুপারিশ করে। কমিটির সেই সুপারিশের প্রেক্ষিতে ১২ মে রাতে এনবিআর বিলুপ্ত করে বিভাগ গঠনে অধ্যাদেশ জারি করে সরকার। কিন্তু প্রশাসন ক্যাডারের আধিপত্য তৈরির আশংকা থেকে অধ্যাদেশ বাতিলের দাবি জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। পরবর্তীতে তারা এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি ঘোষণা করে। অচলাবস্থার মধ্যে সরকারের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি ও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত কার্যক্রম চলমান থাকার ঘোষণা দেয়ার পর তারা আন্দোলন প্রত্যাহার করে নেয়।


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিবাসী তরুণের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল হাসদা (১৯) নামে এক তরুণের মৃ...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়ে...

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

সিরাজগঞ্জে পরিকল্পনাহীন ৬শ ৩৮ কোটি টাকার প্রকল্প

সিরাজগঞ্জে ৬৩৮ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী থেকে পুনরুদ্ধার করা জমিতে বাঁধ নির্ম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা