খেলা

সেঞ্চুরিতে ১৩ হাজার রানের রেকর্ড কোহলির

ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে উত্তেজনাকর ম্যাচে অবিশ্বাস্য সুন্দর ব্যাটিং করেছেন বিরাট কোহলি। ভারতীয় সাবেক এই অধিনায়ক মাত্র ৯৪ বলে ৯টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ১২২ রানের অনবদ্য ইনিংস খেলেছেন।

এদিন ওয়ানডে ক্যারিয়ারের ২৭৮তম ম্যাচে ৪৭তম সেঞ্চুরি করার পথে কোহলি ১৩ হাজার রান পূর্ণ করেন। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। তিনি ২৬৭ ইনিংসে ১৩ হাজার রান করেন।

এই রান করতে স্বদেশি কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের চেয়ে ৫৪ ইনিংস কম খেলেছেন কোহলি। রিকি পন্টিংয়ের চেয়ে ৭৪, কুমারা সঙ্গাকারার চেয়ে ৯৬ এবং সনাৎ জয়সুরিয়ার চেয়ে ১৪৯ ইনিংস কম লেগেছে কোহলির।

ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার দিক থেকে শচীন শীর্ষে রয়েছেন। তিনি ৪৯টি সেঞ্চুরি হাঁকান। এছাড়া সবাইকে ছাড়িয়ে গেছেন কোহলি। আর দুটি সেঞ্চুরি হলে শচীনকে ছুঁয়ে ফেলবেন কোহলি।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

ওভারটেকিংয়ের সময় কাভার্ডভ্যানে চাপা পড়েছে অটোরিকশা, নিহত ২

নরসিংদী জেলার পাঁচদোনায় সিএনজিচালিত অটোরিকশা ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেক...

জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান

জাতিসংঘ পুরোপুরি নিখুঁত নয়, তবে বৈশ্বিক শান্তি ও সহযোগিতার জন্য এটি অপরিহার্য...

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণের...

আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও হত...

ডিএমপির আরও ৬ কর্মকর্তার বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আরও ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

লাইফস্টাইল
বিনোদন
খেলা