খেলা

আইপিএলের এই রেকর্ডটিও এখন কোহলির

ক্রীড়া ডেস্ক

শ্বাসরুদ্ধকর ফাইনালের মধ্যে দিয়ে গতকাল শেষ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের । উত্তেজনাপূর্ণ ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে টুর্নামেন্টে প্রথমবার চ্যাম্পিয়ন বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।

মঙ্গলবার (৩ জুন) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পঞ্জাব কিংসকে হারিয়ে ইতিহাস গড়ে আরসিবি। টুর্নামেন্টের ১৮তম আসরে এসে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয় বেঙ্গালুরু। টুর্নামেন্টের শুরু থেকেই আরসিবির হয়ে মাঠে নামা বিরাট কোহলিরও এটি প্রথম আইপিএল ট্রফি।

উল্লেখযোগ্য বিষয় হলো, মঙ্গলবার আইপিএলের ফাইনালের মঞ্চে বিরাট কোহলি ব্যাট হাতে দুর্দান্ত একটি ব্যক্তিগত রেকর্ড গড়েন। তিনি এক্ষেত্রে ভেঙে দেন শিখর ধাওয়ানের সর্বকালীন আইপিএল নজির। আপতত এই নিরিখে বিশ্বের সব ক্রিকেটারদের মধ্যে সবার আগে চলে আসেন কোহলি।

মঙ্গলবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএলের ফাইনালে ব্যাট হাতে আরসিবির জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন কোহলি। তিনি বেঙ্গালুরুর হয়ে ওপেন করতে নেমে সব থেকে বেশি ৪৩ রান সংগ্রহ করেন। ৩৫ বলের ইনিংসের কোহলি মোট ৩টি চার মারেন। ফাইনালে এই ৩টি চার মারার সুবাদেই রেকর্ড বইয়ে নাম লিখিয়ে নেন কোহলি।

আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি রানের মালিক বিরাট কোহলি। তিনি সবচেয়ে বেশি ৮টি সেঞ্চুরির সাহায্যে সবচেয়ে বেশি ৮ হাজার ৬৬১ রান করেন। শুধু তাই নয়, সবচেয়ে বেশি রান, বেশি সেঞ্চুরির পাশাপাশি সবচেয়ে বেশি হাফ-সেঞ্চুরির (৬৩টি) রেকর্ডও আছে বিরাট কোহলির দখলে। মঙ্গলবার আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি চার মারা ক্রিকেটারে পরিণত হন কোহলি। তিনি আইপিএলের ২৬৭টি ম্যাচে ২৫৯টি ইনিংসে ব্যাট করে ৭৭১টি চার মেরেছেন।

এতদিন আইপিএলে সব থেকে বেশি চার মারার রেকর্ড ছিল শিখর ধাওয়ানের দখলে। তিনি আইপিএলে ৭৬৮টি চার মেরেছেন। ধাওয়ানের কাছ থেকে সেই রেকর্ড ছিনিয়ে নিলেন বিরাট।

বিরাট কোহলি আইপিএলের সদ্য শেষ হওয়া আসরে ১৫ ম্যাচে অংশ নিয়ে তৃতীয় সর্বোচ্চ ৬৫৭ রান সংগ্রহ করেছেন। কোনও শতরান না করলেও তিনি মোট ৮টি হাফ-সেঞ্চুরি করেন। দলের শিরোপা জয়ে সব থেকে বেশি রান করেছেন কোহলিই।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা