ছবি: সংগৃহীত
সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে : ফেনীর তিন সংসদীয় আসনে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন

সাহাদাত হোসেন,ফেনী (দাগনভূঞা)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফেনী জেলার তিনটি সংসদীয় আসনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ভোটগ্রহণের দিনসহ নির্বাচন-পরবর্তী আরও দুই দিন পর্যন্ত তারা মাঠে থেকে দায়িত্ব পালন করবে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে এ সময়সীমা বাড়ানো হতে পারে বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর থেকে বিজিবির সদস্যরা আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব পালন শুরু করেন।

বিজিবি সূত্রে জানা যায়, ফেনীর তিনটি সংসদীয় আসনের আওতাধীন ছয়টি উপজেলায় মোট ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা কিংবা বিশৃঙ্খলা রোধে বিজিবি ৫টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে গুরুত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছে। পাশাপাশি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

নির্বাচনী এলাকাগুলোতে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন। সীমান্তবর্তী জেলার তিনটি উপজেলায় বিজিবি এককভাবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে। অপর তিনটি উপজেলায় সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে যৌথভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন,“নির্বাচনকালীন সময়ে দুষ্কৃতিকারীরা যাতে শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। ফেনীর তিনটি সংসদীয় আসনে মোতায়েন ১৮ প্লাটুন বিজিবি ভোটগ্রহণের পরবর্তী দুই দিন পর্যন্ত মাঠে থাকবে। তবে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনে এ সময় আরও বাড়ানো হতে পারে।”

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে নিয়মিত জনসচেতনতামূলক সভা ও মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় জনগণকে নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা এবং ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বিজিবি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

স্থানীয় প্রশাসন সংশ্লিষ্টরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তৎপরতায় ফেনীর নির্বাচনী এলাকাগুলোতে এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। সাধারণ ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা