ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৮ সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ :মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আমার বাঙলা ডেস্ক

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান সর্বোচ্চ আট সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

গতকাল বুধবার দেশটির প্রতিরক্ষামন্ত্রণালয়ের সদরদপ্তর পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

বুধবারের সংবাদ সম্মেলনে ইরানের যুদ্ধ কতদিন স্থায়ী হতে পারে— সাংভাদিকদের এমন প্রশ্নের উত্তরে হেগসেথ বলেন, “আপনি বলতেই পারেন যে এই যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে, কিন্তু এটা ৬ সপ্তাহ (স্থায়ী) হতে পারে হতে পারে, ৮ সপ্তাহ হতে পারে এমনকি ৩ সপ্তাহ ধরেও চলতে পারে।”

এখন এই মুহূর্তে আমরা এটুকু বলতে পারি যে এই যুদ্ধে আমাদের গতি কেমন হবে— তার আমরা নির্ধারণ করেছি এবং এখন পর্যন্ত সেই অনুযায়ী চলছি। শত্রু এখন ভারসাম্যহীন অবস্থায় আছে এবং আমরা তাদের এ অবস্থাতেই রাখব।”

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

সংলাপ শেষ হওয়ার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

যুদ্ধের তৃতীয় দিন ২ মার্চ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, ইরানের যুদ্ধ চার সপ্তাহ স্থায়ী হবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠী বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মনোহরদী উপজেলায়...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

উলিপুরে তথ্য ফাঁসে প্রতারণার অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

ফ্রান্সে ১৪ বছর বয়সী অব্ধি সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ

ফ্রান্সে ১৪ বছর বয়সী অব্ধি সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ ১৫ বছরের...

সৌদিকে ৩০ বছরের পারমাণবিক চুক্তির অনুমোদন ট্রাম্পের

সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুবিধা দিয়ে একটি ঐতিহাসিক চু...

পিরোজপুরের মঠবাড়িয়ায় ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি ভাড়া বাসা থেকে ওবায়দুর রহমান সুমন নামে এক রাজমিস্ত্...

স্থানীয় সরকার নির্বাচনে নতুন নির্দেশনা; ইসি

স্থানীয় সরকার নির্বাচনে বিদ্যুৎ-গ্যাস-পানি ও ভূমি করসহ বিভিন্ন সেবার বিলখেলাপ...

তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

'করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস'এই প্রতিপাদ্যকে সামনে রেখে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা