ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি ইসরায়েলের

আমার বাঙলা ডেস্ক

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতাবা খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

মঙ্গলবার রাতে মোজতাবাকে আনুষ্ঠানিকভাবে সর্বোচ্চ নেতা ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই এ হুমকি দিয়েছেন কাৎজ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইসরায়েল কাৎজ বলেন, ইরানের সন্ত্রাসী সরকারের নতুন নেতা যদি ইসরায়েলকে ধংসের পরিকল্পনায় নেতৃত্ব দেন, যুক্তরাষ্ট্র এবং মুক্ত পৃথিবী এবং আঞ্চলিক দেশগুলোকে হুমকির ওপর রাখেন, ইরানের সাধারণ জনগণের ওপর দমন-পীড়ন শুরু করেন— সেক্ষেত্রে তার নাম যা-ই হোক কিংবা যেখানেই তিনি লুকান না কেন, (পূর্বসূরির মতো) তিনিও আমাদের স্পষ্ট লক্ষ্যবস্তুতে পরিণত হবেন।

এ ঘটনার পটভূমিতে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান ‘রোয়ার অব লায়ন’ এবং যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু হয়। যৌথ এ অভিযানের প্রথম দিনেই নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

খামেনি ছিলেন ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উত্তরসূরী এবং ১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর তিনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরান তৎক্ষণাৎ তিন সদস্যের অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করে এবং পরবর্তীতে মোজতাবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। মোজতাবা খামেনি হলেন আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান। চলমান সংঘাতের প্রথম পাঁচ দিনে খামেনি পরিবারের একাধিক সদস্যও নিহত হয়েছেন, যার মধ্যে তার স্ত্রী, কন্যা, জামাতা এবং নাতনি রয়েছেন।

ইসরায়েল কাৎজ আরও বলেন, “অপারেশন রোয়ারিং লায়ন একসময় শেষ হবে, কিন্তু ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যকে নিরাপদ রাখার আমাদের সংকল্প কখনও শেষ হবে না।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেসি নিয়ে স্পেনের ভাবনা

লিওনেল মেসি প্রতিপক্ষ দলে থাকলে চিন্তায় পড়াই স্বাভাবিক। চলতি বিশ্বকাপে আট গোল...

বন্যা মোকাবিলায় প্রস্তুত সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগ...

রামপালে জমি সংক্রান্ত বিরোধে প্রাণনাশের হুমকির অভিযোগ

রামপালের চাঁদপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকি ও...

নোয়াখালীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাদকসেবনের প্রতিবাদ করায় মো.ফারুক ওরফে শহীদ (৫০) না...

ফাইনালের আগে স্পেন কোচের শঙ্কা

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল সামনে। তবে ম্যাচের চাপ নয়, স...

মনোহরদীতে শহীদ জুলাই দিবস পালিত

নরসিংদীর মনোহরদীতে শহীদ জুলাই দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি...

'ফুটবল বুঝি', তারপর মেসির প্রশংসা

নিউইয়র্কে ফিফার এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

নোয়াখালীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাদকসেবনের প্রতিবাদ করায় মো.ফারুক ওরফে শহীদ (৫০) না...

বন্যা মোকাবিলায় প্রস্তুত সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা