ছবি: আমার বাঙলা
সারাদেশ

সদরঘাটে দিনদুপুরে হামলা, আহত অন্তঃসত্ত্বাসহ অনেকে

মোশাররফ হোসেন:চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার সাহেবপাড়া এলাকায় দিনদুপুরে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৬০ থেকে ৭০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় ঢুকে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা চালায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ জুলাই ২০২৬ (রোববার) সকাল সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এ ঘটনা প্রায় দুই ঘণ্টা ধরে চলে। এ সময় কয়েকটি দোকান ও বাড়িতে ভাঙচুরের পাশাপাশি নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুটের অভিযোগ করা হয়েছে।

এলাকাবাসীর দাবি, হামলাকারীরা প্রথমে সাহেবপাড়ার শনি মন্দির গলিতে প্রবেশ করে কয়েকটি দোকানে হামলা চালায়। অভিযোগ রয়েছে, তারা দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন মালামাল নিয়ে যায়।

পরে ইনুস মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশের এলাকায় কয়েকটি বসতবাড়িতে হামলার অভিযোগ ওঠে। স্থানীয়দের ভাষ্য, এ সময় ঘরে থাকা নারী-পুরুষদের মারধর করা হয় এবং বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দুপুরের দিকে জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করে পুলিশের সহযোগিতা চাওয়া হয়। তার দাবি, কিছু সময় পর সদরঘাট থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

স্থানীয়দের অভিযোগ, পুলিশ আসার পর হামলাকারীদের একটি অংশ একটি ব্যানার নিয়ে অবস্থান নেয় এবং নিজেদের একটি কর্মসূচির অংশ হিসেবে উপস্থাপনের চেষ্টা করে। তবে অভিযোগ রয়েছে, একই সময়ে অন্যরা এলাকার ভেতরে অবস্থান করে হামলা ও লুটপাট চালিয়ে যায়।


হামলায় নারী ও শিশুরাও আতঙ্কের মধ্যে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা। সাত মাসের অন্তঃসত্ত্বা রুমা আক্তার অভিযোগ করেন, হামলার সময় তিনি আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য অনুরোধ করলেও তাকে মারধর করা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানান।

স্থানীয়দের দাবি, এ ঘটনায় অন্তত তিনজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে কয়েকজন এখনও চিকিৎসাধীন রয়েছেন।


এলাকাবাসীর অভিযোগ, হামলায় অন্তত পাঁচটি বসতবাড়ি এবং তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের দাবি, নগদ অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লাখ টাকা।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের মতে, হামলার মতো ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এলাকায় নিরাপত্তাহীনতা আরও বাড়বে।

সদরঘাট থানা পুলিশ সূত্র জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের দাবি, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, জড়িতদের শনাক্ত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি হাজার ছাড়াল

নেপাল ও তিব্বতে গত সপ্তাহে আঘাত হানা ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা...

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে...

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তাই হবে মনোনয়নের প্রধান মাপকাঠি: স্বাস্থ্যমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তাকে প্রধা...

বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের...

আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন

অবশেষে বহুল প্রতীক্ষিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলি...

পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর দেশের উদ্দেশে রওনা হয়েছ...

দুই বছর শিকলবন্দী মুকুল, চিকিৎসা ও সহায়তার অপেক্ষায় পরিবার

কুড়িগ্রামের উলিপুরে প্রায় দুই বছর ধরে অসুস্থ অবস্থায় শিকলবন্দী জীবন কাটাচ্ছেন...

৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট

দেশে সাম্প্রতিক সময়ের নজিরবিহীন বিদ্যুৎ ও গ্যাস সংকটের পেছনে গত দেড় যুগের &ls...

নাগরিক সেবা সহজ করতে জনতা ব্যাংক-ডিএসসিসি চুক্তি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নাগরিক সেবা আরও সহজ ও আধুনিক করতে জনতা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা