সংগৃহিত
লাইফস্টাইল

চায়ে লবঙ্গ মেশালে মিলবে উপকার

লাইফস্টাইল ডেস্ক: সকালে ঘুম থেকে উঠে অনেকেরই চা পানের অভ্যাস আছে। এছাড়া সারাদিন কাজের ফাঁকে আরও বেশ কয়েকবার চা পান করা হয়! এক্ষেত্রে চায়ে যদি লবঙ্গ দেওয়া যায় তাহলেই কিন্তু বেশ কিছু উপকার মিলবে।

বিশেষজ্ঞদের মতে, লবঙ্গ দেওয়া চায়ে আছে বেশ উপকার। এতে থাকে অ্যান্টি অক্সিডেন্ট। অক্সিডেশন থেকে যে স্ট্রেস তৈরি হয় ও তার জেরে কোষের উপর প্রভাব পড়ে, তা থেকে বাঁচতে কাজে দেয় এই লবঙ্গ দেওয়া চা।

ফলে বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজের ঝুঁকি কমে। তাছাড়া প্রদাহজনিত যন্ত্রণা যেমন, আর্থারাইটিস মোকাবিলাতেও এটি কার্যকরী

একই সঙ্গে ব্যাকটেরিয়া-প্রতিরোধী গুণ আছে লবঙ্গের। এ কারণে অনেকেই দাঁত বা মাড়িতে যন্ত্রণা কমাতে এর উপর ভরসা রাখেন।

এছাড়া গ্যাস, পেটভার ও বদহজমের মতো সমস্য়ায় মুহূর্তেই স্বস্তি দিতে পারে লবঙ্গ। সার্বিকভাবে পরিপাকের সঙ্গে অঙ্গ-প্রত্যঙ্গগুলো সুস্থ রাখতে এই মসলার জুড়ি মেলা ভার।

লবঙ্গ দিয়ে চা তৈরি করবেন কীভাবে?

প্রথমে এক মুঠো লবঙ্গ গুঁড়া করে নিন। এবার ফুটন্ত পানিতে সেগুলো মিশিয়ে দিতে হবে। অন্তত ২০ মিনিট এভাবেই লবঙ্গ গুঁড়া দেওয়া পানি ফুটিয়ে নিন।

এরপর মিশ্রণটি কাপে ঢেলে তার সঙ্গে লেবুর রস মেশালেই চা তৈরি। এছাড়া রং চা বা গ্রিন টি পানের ক্ষেত্রেও আস্ত লবঙ্গ বা এর গুঁড়া মিশিয়ে নিতে পারেন।

তবে একটি বিষয় খেয়াল দরকার। তবে কিছু ক্ষেত্রে লবঙ্গ দেওয়া চা সেবন হিতে বিপরীত করতে পারে। তাই এটি পান করার আগে ডাক্তারের সঙ্গে কথা বলে নিলেই ভালো। সূত্র: এবিপি লাইভ

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা