সংগৃহিত
লাইফস্টাইল

ক্যালসিয়ামের অভাব: লক্ষণ সমূহ

লাইফস্টাইল ডেস্ক: শরীর সুস্থ থাকার জন্য বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের প্রয়োজন হয়। প্রতিদিন সেসব পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ার প্রয়োজন পড়ে। কোনো একটি উপাদানের ঘাটতি হলেই শরীরে নানাভাবে তার লক্ষণ প্রকাশ পেতে থাকে। শরীরের জন্য প্রয়োজনীয় একটি উপাদান হলো ক্যালসিয়াম। সুস্থ থাকার জন্য চিকিৎসকেরা অন্যান্য পুষ্টিকর খাবারের পাশাপাশি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন।

শরীরে যদি প্রয়োজনীয় এই উপকরণের ঘাটতি তৈরি হয় তবে নানাভাবে তার লক্ষণ প্রকাশ করবে। সেসব লক্ষণ দেখে সতর্ক হওয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যথায় দীর্ঘস্থায়ী সমস্যা তৈরি হতে পারে।

চলুন জেনে নেওয়া যাক, শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে কী কী লক্ষণ দেখা দিতে পারে-

১) শরীরে ব্যথা:

শরীরে যদি বিশেষ করে গা, হাত পায়ে ব্যথা হয় তাহলে হতে পারে তা ক্যালসিয়ামের অভাব। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে হতে পারে গাঁটে গাঁটে ব্যথা। এছাড়াও আরও অনেক সমস্যা দানা বাঁধে শরীরে। তাই এ ধরনের সমস্যা হলে তা ক্যালসিয়ামের অভাব কি না তা জেনে নিন। এরপর বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলুন।

২) শরীর অবস মনে হলে:

শরীরের বিভিন্ন অংশ যদি হঠাৎ হঠাৎ অবশ মনে হয় তবে সতর্ক হোন। শরীরে যদি যখন তখন ঝি ঝি ধরে যায় তবে তা হতে পারে ক্যালসিয়ামের অভাব। কারণ ক্যালসিয়ামের অভাবের ফলে আমাদের নার্ভাস সিস্টেমে মারাত্মক প্রভাব পড়ে। তাই এ ধরনের লক্ষণ দেখা দিলেই সতর্ক হোন। সুস্থ থাকার জন্য খেয়াল রাখুন নিজের প্রতি।

৩) দুর্বল লাগলে:

শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে সারাক্ষণই আপনার ঘুম ঘুম পাবে। সেইসঙ্গে দেখা দিতে পারে লাগামহীন দুর্বলতা। ক্লান্তি কিছুতেই দূর হতে চাইবে না। এমন লক্ষণ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিন। এতে সুস্থ থাকা সহজ হবে। দেরি হলে অনেক সময় সমস্যা দীর্ঘায়িত হতে পারে।

৪) দাঁতে যন্ত্রণা:

ক্যালসিয়ামের অভাব হলে দাঁতের গোড়ায় যন্ত্রণা দেখা দিতে পারে। সেইসঙ্গে হতে পারে দাঁতে শিরশিরে ভাব। এগুলো সবই হয় ক্যালসিয়ামের অভাবে। তাই দাঁতের সমস্যা দেখা দিলে শরীরে ক্যালসিয়ামের ঘটতি রয়েছে কি না সে দিকে খেয়াল করতে হবে। এতে দাঁত ভালো রাখা সহজ হবে।

৫) ত্বকে ব়্যাশ হতে পারে:

শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দিলে ত্বক শুষ্ক হতে পারে এবং অনেক বেশি ব়্যাশ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ক্যালসিয়ামের ঘাটতির কারণে ত্বকের বিভিন্ন ধরণের সমস্যা দেখা দিতে পারে। তাই ত্বকে যেকোনো ধরনের সমস্যা দেখা দিলে সতর্ক হোন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক

সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন দ...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমের...

সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ...

মেট্রোরেলের গাবতলী - দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয় গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা