সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলি, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক বাড়িতে গুলির ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় ১৫ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) কিং কাউন্টির শেরিফ দপ্তর এক বিবৃতিতে এসব তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, গুলির এ ঘটনায় ৩ শিশু ও ২ জন পূর্ণবয়স্ক মানুষ নিহত হয়েছেন। ওই বাড়িতে বসবাস করা এক কিশোরীও আহত হয়েছে।

শেরিফ দপ্তরের মুখপাত্র মাইক মেলিস বলেছেন, শেরিফের ডেপুটিরা কোনো বাধা ছাড়াই সন্দেহভাজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রয়টার্স বলছে, এ ঘটনায় জড়িতরা সবাই এক পরিবারের সদস্য কিনা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। কী কারণে সহিংসতার এই ঘটনা ঘটেছে শেরিফ দপ্তর তা উদ্ঘাটন করার চেষ্টা করছে।

শেরিফ দপ্তর জানায়, ফল সিটির একটি বাড়িতে বন্দুকের গুলির আওয়াজ পাওয়া যায়, সোমবার ভোররাতে এমন কথা জানিয়ে অনেকে ফোন করলে ডেপুটিরা তাতে সাড়া দিয়ে ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল সিয়াটল শহর থেকে ১৬ কিলোমিটার পূর্বে।

ওই বাড়ির এক প্রতিবেশীর কিছু মেডিকেল প্রশিক্ষণ থাকায় জরুরি বিভাগের কর্মীরা আসার আগেই তিনি গুলিবিদ্ধদের প্রাথমিক চিকিৎসা দিতে সক্ষম হন।

হেফাজতে নেওয়া সন্দেহভাজন কিশোরকে কিং কাউন্টি কিশোর সংশোধন কেন্দ্রে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার অথবা বুধবার তাকে আদালতে হাজির করা হতে পারে।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ হামলা

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দপ্তর...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট খোলাল বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগে গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক ট্রফি ঘরে তোলা...

এক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি

এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চী...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা