ছবি: সংগৃহীত
সারাদেশ

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ৫ জন আটক

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় মাদক ও কিশোর গ্যাং বিরোধী অভিযানে ৫জনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের ঘোড়াঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৫জন মাদক কারবারিকে আটক করা হয়। অভিযান শেষে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদসহ যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেন। অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে যৌথ বাহিনী বদ্ধপরিকর।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বড় বাজার ঘোড়াঘাট এলাকায় মাদক কেনাবেচা ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধির তথ্য পাওয়া গেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে মাদকদ্রব্যসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে নতুন দায়িত্বে ফজলুর রহমান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত ন...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

'বাংলাদেশি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন'

ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী নাগরিকত্ব সংশোধনী আইন (স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা