ছবি: আমার বাঙলা
সারাদেশ

কুষ্টিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ কর্মশালায় ১২ জন নারীকে সম্মাননা প্রদান

কুষ্টিয়া প্রতিনিধি

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় সেতু এনজিও’র উদ্যোগে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে শহরের মজমপুরে অবস্থিত সেতু এনজিও’র কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

সেতুর নির্বাহী পরিচালক আব্দুল কাদেরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নূরে সফুরা ফেরদৌস। এ সময় আরও উপস্থিত ছিলেন সেতু এনজিও’র আইসিটি অফিসার হারুন অর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্মশালায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত নারী ও কন্যাদের প্রতি জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তির অপব্যবহারের কারণে নারী ও কন্যাশিশুরা নানাভাবে সহিংসতার শিকার হচ্ছে। এসব সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ, প্রয়োজনীয় প্রমাণ সংরক্ষণ এবং সর্বপক্ষীয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

এছাড়াও নারী নির্যাতন প্রতিরোধে আইনগত সহায়তা, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালায় জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে নারী নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদান রাখায় ১২ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়।
আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে নতুন দায়িত্বে ফজলুর রহমান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত ন...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

'বাংলাদেশি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন'

ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী নাগরিকত্ব সংশোধনী আইন (স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা