ছবি: সংগৃহিত
জাতীয়

আজ জাতীয় প্রেমিকা দিবস: প্রিয় মানুষকে আনন্দ দেওয়ার বিশেষ সুযোগ

আমার বাঙলা ডেস্ক

বিশ্বজুড়ে আজ (১ আগস্ট) অনানুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে প্রেমিকা দিবস। যদিও এটি কোনো সরকারি বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত দিবস নয়, তবুও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে দিনটি প্রতি বছরই ব্যাপকভাবে উদযাপিত হয়।

জানা যায়, ২০০৬ সালের দিকে দিবসটির প্রচলন শুরু হয় এবং ২০১৪ সালের পর থেকে বিভিন্ন দেশে এর জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায়। অনেকেই এ দিনটিকে প্রিয় মানুষকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও বিশেষ অনুভূতি প্রকাশের উপলক্ষ হিসেবে উদযাপন করেন।

এ বছর দিবসটি শনিবার হওয়ায় সপ্তাহান্তে সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগও রয়েছে। সম্পর্ককে আরও গভীর করতে বা প্রিয় মানুষকে আনন্দ দিতে বড় আয়োজনের প্রয়োজন নেই; ছোট ছোট আন্তরিক উদ্যোগও দিনটিকে স্মরণীয় করে তুলতে পারে।

পিকনিক হতে পারে ভিন্নধর্মী আয়োজন

ক্যাফে বা ক্যান্ডেললাইট ডিনারের পরিবর্তে কাছাকাছি কোনো পার্ক, লেক কিংবা মনোরম স্থানে ছোট্ট পিকনিকের আয়োজন করা যেতে পারে। হালকা খাবার, প্রিয় পানীয় ও পছন্দের গানের প্লেলিস্ট রোমান্টিক পরিবেশ তৈরি করতে সহায়তা করবে।

নিজ হাতে রান্না

রেস্তোরাঁয় যাওয়ার বদলে ঘরেই প্রিয় মানুষের পছন্দের খাবার রান্না করা কিংবা একসঙ্গে রান্না করার অভিজ্ঞতা দিনটিকে আরও অর্থবহ করে তুলতে পারে।

ক্যাফে ডেট

ব্যস্ততার মধ্যে সহজ কোনো পরিকল্পনা চাইলে নতুন কোনো ক্যাফে ঘুরে দেখা যেতে পারে। কফি, ডেজার্ট ও গল্পে কাটতে পারে আনন্দঘন কিছু সময়।

ঘরেই তৈরি করুন বিশেষ মুহূর্ত

বাইরে যাওয়া সম্ভব না হলে ঘরেই বিশেষ পরিবেশ তৈরি করা যেতে পারে। একসঙ্গে প্রিয় খাবার তৈরি করা বা পুরোনো কোনো প্রিয় সিনেমা দেখে স্মৃতিগুলো আবারও উপভোগ করা যেতে পারে।

প্রথম ডেটের অনুভূতি ফিরিয়ে আনুন

বসার ঘরকে ছোট্ট সিনেমা হলে পরিণত করে ফেয়ারি লাইট, পপকর্ন ও প্রিয় সিনেমা বা নতুন কোনো সিরিজ উপভোগ করা হতে পারে দারুণ একটি আয়োজন।

ছোট্ট লং ড্রাইভ

দূরে না গিয়ে শহরের আশপাশের কোনো শান্ত পরিবেশে ঘুরে আসা, প্রিয় গান শোনা এবং ফেরার পথে এক কাপ চা বা আইসক্রিম উপভোগ করাও দিনটিকে বিশেষ করে তুলতে পারে।

স্মৃতির চমক

একসঙ্গে কাটানো প্রিয় মুহূর্তগুলো নিয়ে ছোট ছোট হাতে লেখা নোট ঘরের বিভিন্ন জায়গায় রেখে দেওয়া কিংবা একটি চিঠি বা ফুল উপহার দেওয়ার মাধ্যমে সঙ্গীকে দেওয়া যেতে পারে ভিন্নধর্মী চমক।

আমার বাঙলা/ জামান

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে বাংলাদেশ-মালয়েশিয়া উচ্চ-পর্যায়ের অ্যাক্রেডিটেশন আলোচনা অনুষ্ঠিত

উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও আন্তর্জাতিক স্বীকৃতি (অ্যাক্রেডিটেশন) বিষয...

নিরাপত্তার সমস্যা! ত্রিদেশীয় সিরিজের আগে ইংলিশ নিরাপত্তা দল পাকিস্তানে

চার বছর আগে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও দেশটিতে নিরাপত্তা ন...

মহাকাশেও অস্ত্র মোতায়েন করে রেখেছে আমেরিকা!

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে মার্কিন বাহিনী—এমন দাবি এবার আনুষ্ঠানিকভাব...

ঢাকায় ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ

দীর্ঘ আট বছর পর আবারও বাংলাদেশের মাটিতে বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্...

সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন

নির্বাচিত বিএনপি সরকারের সাত মাসের শাসনামলে দেশে মানুষের বাকস্বাধীনতা ও নাগরি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা