ছবি: সংগৃহীত
জাতীয়

আজ উদ্বোধন হচ্ছে মিরপুর ৬০ ফিট সংযোগ সড়ক

আমার বাঙলা ডেস্ক

রাজধানীর মিরপুর এলাকার দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে যাচ্ছে। আজ থেকে মিরপুরের বহুল আলোচিত ৬০ ফিট সংযোগ সড়ক যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। এ উপলক্ষে আজ বিকেলে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত থাকবেন। আর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

ডিএনসিসির মুখপাত্র জোবায়ের হোসেন জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন মিরপুর ৬০ ফিট সংযোগ সড়কটি আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে

ডিএনসিসি সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় সংযোগ সড়ক না থাকায় মিরপুরের এই ৬০ ফিট সড়কে দীর্ঘদিন ধরে তীব্র যানজট লেগে থাকত। এতে প্রতিদিনই চরম দুর্ভোগে পড়তেন এলাকাবাসী ও পথচারীরা। এই সমস্যা সমাধানে কয়েক মাস আগে সংযোগ সড়কের ওপর থাকা একাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এরপর শুরু হয় সড়কটির সংস্কার ও উন্নয়ন কাজ। সব কাজ শেষ হওয়ায় আজ থেকে সড়কটি সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করা হচ্ছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ হামলা

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দপ্তর...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

তারেকের হাতে গণতন্ত্র-মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ

‘গণতন্ত্র ও মানবাধিকার তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়। তিনি নতুন স্বৈরা...

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট খোলাল বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগে গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক ট্রফি ঘরে তোলা...

এক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি

এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চী...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা