সারাদেশ

৫৩ বছর পর মাদ্রাসা প্রতিষ্ঠাতার খোঁজে চলছে তদন্ত!

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর গ্রামের অবস্থিত বাইতুশ শরফ আদর্শ দাখিল মাদ্রাসা। ৫৩ বছর আগে প্রতিষ্ঠিত এ মাদ্রাসার প্রতিষ্ঠাতার খোঁজে তদন্ত চালাচ্ছে উপজেলা উপজেলা প্রশাসন। মূলত, মাদ্রাসা কমিটির সভাপতি মনোনয়ন নিয়ে সৃষ্ট বিরোধের জেরে মাদ্রাসাটির প্রতিষ্ঠাতার সন্ধানে এ তদন্ত কার্যক্রম চলছে।

জানা গেছে, চলতি বছরের ২২ মে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্টার বরাবরে এস এম ইব্রাহিম নামে এক ব্যক্তি নিজেকে মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা দাবি করে লিখিত একটি অভিযোগ দেন। অভিযোগে তিনি মাদ্রাসার এডহক কমিটি গঠনে মাদ্রাসা সুপার কর্তৃক মানানীত সভাপতির নামের তালিকা বাতিল ও তাকে সভাপতি মনোনয়ন দেওয়ার আবেদন করেন। অভিযোগপত্রে তিনি প্রকৃত প্রতিষ্ঠাতাকে বাদ দিয়ে কমিটি গঠন ও প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ পারিবারিকভাবে নেওয়ার চেষ্টার অভিযোগ তুলেন।

অভিযোগকারী ইব্রাহিম বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিকে নিজস্ব স্বার্থে ব্যবহার করতে চাইছে একটি প্রভাবশালী মহল। ২০১৫ সালের ভোটার তালিকা থেকে কৌশলে আমার নাম বাদ দিয়ে শাহ আলম চৌধুরী ও মোরশেদুল আলমকে প্রতিষ্ঠাতা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ’

ইব্রাহিম জানান, ১৯৮৬ সালের ৫ ফেব্রুয়ারি তার বাবা মাদ্রাসার জন্য ২৩ শতাংশ জমি দান করেন। ১৯৮৭ সালের ৬ জুন ৯ সদস্যের অর্গানাইজিং কমিটিতে তিনি সহসভাপতি ও একমাত্র প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি পান।

অভিযোগের বিষয়ে মাদ্রাসা সুপার মাওলানা ফরিদুল আলম বলেন, ‘সবগুলোই মিথ্যা। অভিযোগগুলোর কোনো দালিলিক প্রমাণ নেই। মাদ্রাসা সুপারের দায়িত্বকালীন সময়ে ইব্রাহীম অর্থ আত্মসাৎ ও তৎকালীন ইউএনও হাবীবুল্লাহ মজুমদার সাহেবের স্বাক্ষর জাল করে। এর জেরে ১৯৯৬ সালে তিনি বরখাস্ত হন। এ ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন সময়ে ইব্রাহিম ও তার ছোট ভাই ইদ্রিচ মামলা-হামলা এবং ভিত্তিহীন অভিযোগ করে আসছে।’

এদিকে, গত ১৫ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্টার বিষয়টি সরেজমিন তদন্তপূর্বক মতামতের জন্য হাটহাজারীর ইউএনওকে অনুরোধ জানান। পরবর্তীতে ইউএনও বিষয়টি তদন্ত করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও তদন্তকারী কর্মকর্তা সেলিম রেজা বলেন, ‘আমরা উভয় পক্ষের লিখিত বক্তব্য নিয়েছি। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

অ্যান্ড্রয়েড ডিভাইস অর্ডার করে পেলেন শুকনো গোবর!

আধুনিক জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে অনলাইন কেনাকাটা। তবে এর যেমন রয়েছ...

গুরুত্বপূর্ণ আল-মাখা শহর হুতিদের দখলে

ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনে...

দেশের স্বার্থে র‍্যাবের মতো সংগঠনের প্রয়োজন রয়েছে: লুৎফুজ্জামান বাবর

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের সামগ্রিক নিরাপত্তার স্বার্থে র‍্যাবে...

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতিক : গোলাম মোস্তফা 

রাজনৈতিক অঙ্গনে মত ফারাক থাকলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়ে উঠেছিলেন গণতান...

ভাইভায় নম্বর  বাড়িয়ে কি মেধা কমানো হচ্ছে?

বাংলাদেশের চাকরিপ্রার্থীদের কাছে পরীক্ষা শুধু পরীক্ষা নয়; এটি অনেকের জীবনের শ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা