সারাদেশ

সুনামগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ নিহত ৩

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত আরও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন—সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের ছাত্রী আফসানা খুশী (১৭), যিনি দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সুনামগঞ্জ প্রতিনিধি তৌহিদ চৌধুরীর ভাগ্নী; সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী (১৮); এবং সুনামগঞ্জ শহরের আলীপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম (৫০)। নিহত স্নেহা সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করে বাড়ি ফিরছিলেন। কিন্তু পথেই তার জীবনযাত্রার সমাপ্তি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী একটি গাড়ি দ্রুত গতিতে বাহাদুরপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ, ডিবি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন।

এ ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে শোকাবহ পরিবেশ।

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও পাবলিক প্রসিকিউটর (পি.পি) অ্যাডভোকেট মল্লিক মো. মঈন উদ্দীন বলেন, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রায় ৬৫ কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি সরু এবং দুই লেন বিশিষ্ট হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। আমি অবিলম্বে এই মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবি জানাচ্ছি।

স্থানীয় বাসিন্দারা জানান, এ মহাসড়কে নিয়মিত দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের উদ্যোগ দৃশ্যমান নয়। সড়কটি সংস্কার ও প্রশস্তকরণে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ভারতের অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে...

ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে এজেন্ডা চূড়ান্ত করার ওপর জোর

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যত দ্রুত সম্ভব ভারত সফরে যেতে অত্যন্ত আগ...

অ্যান্ড্রয়েড ডিভাইস অর্ডার করে পেলেন শুকনো গোবর!

আধুনিক জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে অনলাইন কেনাকাটা। তবে এর যেমন রয়েছ...

গুরুত্বপূর্ণ আল-মাখা শহর হুতিদের দখলে

ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা