সারাদেশ

রাজবাড়ীর পাংশায় গড়াই নদীতে কুমিরের আতঙ্ক

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কেওয়া গ্রামের মোহনের ঘাট এলাকায় গড়াই নদীতে এক ঝাঁক কুমিরের বিচরণে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসী। বিগত এক মাস ধরে নদীতে কখনো ১টি, কখনো ২টি, আবার কখনো ৩টি কুমির ভেসে উঠতে দেখা যাচ্ছে। এই অপ্রত্যাশিত দৃশ্য গ্রামবাসীর মনে ভয় ধরিয়ে দিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, নদীতে কুমিরের ভয়ে কেউ আর গোসল করতে পারছেন না। এমনকি গরু-ছাগল ধোয়াসহ নদীর অন্যান্য কাজও বন্ধ হয়ে গেছে। গ্রামবাসীর অভিযোগ, কুমিরের ভয়ে তারা নদীর পানি ব্যবহার করতে পারছেন না, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় বাধা সৃষ্টি করছে।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. আবু দারদা বলেন, “বিষয়টি আমরা অবগত হয়েছি এবং ইতোমধ্যে পরিদর্শন করেছি। কিছু ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। বন বিভাগকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

গ্রামবাসীর দাবি, বন বিভাগের উদ্যোগে কুমিরগুলিকে ধরে নিরাপদ স্থানে স্থানান্তর করা হোক। তারা চান, কুমিরগুলিকে এমন কোনো এলাকায় অবমুক্ত করা হোক, যেখানে তাদের জীবনধারণ স্বাভাবিক থাকবে এবং গ্রামবাসীর নিরাপত্তা নিশ্চিত হবে।

স্থানীয়দের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এবং গ্রামবাসীর আতঙ্ক দূর করবে। গড়াই নদীর এই কুমির আতঙ্ক নিরসনে প্রশাসন ও বন বিভাগের কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন তারা।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা