সারাদেশ

পাংশা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মানিককে মারধরের অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র পাংশা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ মহিউদ্দিন মানিককে মারধর করেছে প্রতিপক্ষরা। মাদ্রাসা ও বাড়ীর পথ আটকিয়ে দেওয়া সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের জীবননালা গ্রামে জীবননালা মহিলা মাদ্রাসা ও বাড়ীর পথ আটকিয়ে দেওয়ার প্রতিবাদ করায় স্থানীয় রোকন মিয়া ও মজনু মিয়া মহিউদ্দিন মানিককে বেধরক মারপিট করেছে।

মহিউদ্দিন মানিক পাংশা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মহিউদ্দিন মানিকের পিতা মোঃ আলাউদ্দিন জানান- আমার বাড়ীর উপর একটি মহিলা মাদ্রাসা রয়েছে। সে প্রতিষ্ঠানের পরিচালক আমার ছেলে হাফেজ মোঃ মহিউদ্দিন। বাড়ীর পাশ দিয়ে একটি সরকারি গলি রয়েছে। সে গলি দখল করে ঘর বানিয়ে রেখেছে রোকন মিয়া ও মজনু মিয়া। সেখান দিয়ে সরকারি ইটের রাস্তা হচ্ছে। সরকারি গলি বাদ দিয়ে আমাদের মাদ্রাসা ও বাড়ীর পথ বন্ধ করে রাস্তা নির্মান করার প্রতিবাদ করলে আমার ছেলে মহিউদ্দিন মানিককে মারপিট করা হয়।

এ ঘটনায় আমরা আইনের আশ্রায় নিব। রোকন মিয়া ও মজনু মিয়া বিগত ১৬ বছর আওয়ামীলীগের আমলে আমাদের নানা ভাবে হয়রানী করেছে এখনও জালাচ্ছে। আমার ছেলের গায়ে হাত দিয়েছে, মারপিট করেছে গালিগালাজ করেছে। আমরা নিরীহ প্রকৃতির মানুষ। আমাদের উপর এমন অত্যাচার আমরা মেনে নিব না।

ইসলামী আন্দোলন পাংশা উপজেলা শাখার সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান খবর পেয়ে দ্রুত পাংশা হাসপাতালে মহিউদ্দিন মানিককে দেখতে যান এবং এ ঘটনার ত্বীব্র নিন্দা জানিয়ে আইনের মাধ্যমে দোষীদের বিচার কামনা করেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা