সারাদেশ

জয়পুরহাটে কৃষক হত্যার তিন আসামি বগুড়ায় গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কৃষক হত্যা মামলার তিন আসামিকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। হত্যাকান্ডের পর থেকেই তারা পলাতক ছিল।

বৃহস্পতিবার (০৬ মার্চ) র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, গত ২৯ জানুয়ারি জমিজমা সংক্রান্ত বিরোধে খুন হন পাঁচবিবি উপজেলার জয়হার গ্রামের কৃষক সাইদুল ইসলাম (৫৮)।

এ ঘটনায় পাঁচবিবি থানায় হত্যা মামলা দায়ের হয়। এজাহার নামীয় আসামিরা পালিয়ে বগুড়ায় আত্নগোপন করে। বুধবার রাতে র‌্যাব-১২ বগুড়া ও র‌্যাব-১ গাজীপুর ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গ্রেপ্তার এড়াতে কৌশলে বিভিন্ন এলাকায় বসবাস করছিল।

গ্রেপ্তারকৃতরা- হত্যা মামলার ২ নম্বর আসামি জয়পুরহাটের পাঁচবিবি জয়হার গ্রামের আয়নাল ইসলাম, তিন নম্বর আসামি আল-আমিন এবং চার নম্বর আসামি জহুরা বেগম। বগুড়ার গাবতলী পেরিরহাট বাজার, শাজাহানপুরের বেতগাড়ী বাইপাস মোর ও গন্ডপারা এলাকা থেকে গ্রেপ্তার তিনজনকে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা