সারাদেশ

বিএনপি মহাসচিবের স্বাক্ষর জালিয়াতি করে বর্ধিত সভায় অংশগ্রহনের অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি

বাংলাদেশ জাতিয়তাবাদী দল (বিএনপি) মহাসচিবের স্বাক্ষর জালিয়াতি করে ঢাকায় অনুষ্টিত দলের বর্ধিত সভায় অংশগ্রহনের অভিযোগ এনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের বরাবরে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্যগন।

রোববার (২মার্চ) যুগ্ম মহাসচিবের বরাবরে পাঠানো অভিযোগপত্রে স্বাক্ষর করেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ আতিকুর রহমান জরিপ, খন্দকার আবুল মঈন গোফরান, সদস্য মোঃ ইয়াকুব আলী, কাজী এমদাদুল হক, এম এ কাইয়ুম, মোঃ মোবারক হোসেন।

আবেদনকারীরা অভিযোগ করেন, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বর্ধিত সভায় শ্রীমঙ্গল উপজেলা বিএনপির প্রতিনিধি হিসেবে সাধারণ সম্পাদক পরিচয়ে মোঃ তাজ উদ্দিন তাজু মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর জাল করে পাস কার্ড ব্যবহার করে সভায় প্রবেশ করেন। পরে তিনি জালিয়াতি করা পাস কার্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে তীব্র অসন্তোষ ও বিভ্রান্তির সৃষ্টি হয়। অথচ, বর্তমান শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সক্রিয় রয়েছে এবং সেখানে ‘সাধারণ সম্পাদক’ নামে কোনো পদ বিদ্যমান নেই।

এব্যাপারে সদয় অবগতি ও প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরিত করেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মিফতা সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন এর বরাবরে।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা