ছবি: সংগৃহীত
জাতীয়

মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস

আমার বাঙলা ডেস্ক

ঢাকা-৮ আসনের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, উচ্ছৃঙ্খল জনতার রাজনীতি সব জায়গায় চলে না। তিনি দাবি করেন, মবোক্রেসি সব জায়গায় চলে না। আমি ঢাকায় ভেসে আসি নাই।এবং নির্বাচনে অংশ নিয়ে কোনো ধরনের অপরাধমূলক কাজও করেননি।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমালোচনার প্রতিক্রিয়ায় বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।

নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি প্রসঙ্গে মির্জা আব্বাস ব্যালট পেপার নিয়ে আপত্তি তোলেন। তার অভিযোগ, ব্যালটে কিছু অসঙ্গতি রয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে। এ বিষয়ে দ্রুত সংশোধনী আনতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

তিনি জানান, এখনো আনুষ্ঠানিক প্রচারণা শুরু করা হয়নি। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার মধ্য দিয়েই নির্বাচনী কার্যক্রম চালানো হচ্ছে।

ঢাকা-৮ আসনের আরেক প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর মঙ্গলবারের বক্তব্যের দিকে ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, শক্ত অবস্থানে থাকা প্রার্থীদের নিয়ে দুর্বলরা সমালোচনা করবেই—এটি স্বাভাবিক ঘটনা। এসব মন্তব্যকে তিনি গুরুত্ব দিচ্ছেন না বলেও জানান। তবে কেউ যদি এলাকায় ইচ্ছাকৃতভাবে মব তৈরি করে অস্থিরতা সৃষ্টি করতে চায়, তাহলে তার দায় তাকেই বহন করতে হবে বলে সতর্ক করেন তিনি।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মির্জা আব্বাস। তার ভাষায়, কিছু প্রার্থী উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি অবনতির দিকে ঠেলে দিতে চাইছেন, যাতে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটে।

ভোটারদের উদ্দেশে তিনি আহ্বান জানান, যেন তারা কোনো ধরনের প্ররোচনায় বিভ্রান্ত না হন। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং কোনো উসকানিতে জড়াবেন না।

এ সময় নয়াপল্টন এলাকায় শুভেচ্ছা বিনিময়কালে স্থানীয় বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

ইরানে ২০ আফগান নাগরিকের ফাঁসি

বিভিন্ন কারাগারে বন্দি আফগানিস্তানের অন্তত ২০ জনকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যক...

গ্রিনডট ও ওজি গ্রুপের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাফল্য ও নতুন ভিশন

পরিবেশ প্রকৌশল, আধুনিক পানি শোধন প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন খাতে দীর্ঘদিন ধর...

সাটুরিয়ায় খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিন্ডিকেট ভাঙার ঘোষণা

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

দেশজুড়ে নিরাপদ খাদ্য অভিযানে ২০.৫০ লাখ টাকা জরিমানা, ১৬ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক...

সাটুরিয়ায় নারী খুন: ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক আফছার গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় নির্জন এলাকায় লাইলী বেগম ওরফে ফাতেমা (৫৮) নামে এক নারীক...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

নীলফামারী সরকারি কলেজের উন্নয়ন নিয়ে তুহিনের আক্ষেপ

নীলফামারী সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদে...

শিক্ষায় বরাদ্দ খরচ নয়, রাষ্ট্রের বিনিয়োগ: নুরুল হক নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ছাত্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা