ছবি:সংগৃহীত
রাজনীতি

ঘরে ঘরে ব্যতিক্রমী চিরকুট বিএনপি প্রার্থীর

আমার বাঙলা ডেস্ক

জাতীয় নির্বাচন উপলক্ষে ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের বাসায় প্রতিদিন অসংখ্য নেতাকর্মীরা ভিড় করছেন। এতে সড়কে চলাফেরা করতে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে।

তিনি ভোটারদের ঘরে ঘরে গিয়ে ‘সরি ও ধন্যবাদ’ লেখা চিরকুট পৌঁছে দিয়ে দুঃখ প্রকাশ করছেন। অফিসিয়াল প্যাডে অভিনব এই চিঠি দিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন এই বিএনপি প্রার্থী।

নির্বাচন ঘিরে নেতাকর্মী, সমর্থকদের বাড়তি উপস্থিতি যেনো উত্তরার ৯নং সেক্টরের আবাসিক এলাকার স্থানীয়দের বিড়ম্বনার কারন না হয়, সেই বিষয়ে সতর্ক ধানের শীষের এই প্রার্থী।

সেইসঙ্গে নির্বাচিত হবার আগেই,জনগণের কাছে নিজের জবাবদিহিতাও স্পষ্ট করছেন তিনি।

উত্তরা, উত্তরখান,দক্ষিনখান, খিলক্ষেত, তুরাগ থানা ঢাকা ১৮ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। ঢাকার অন্যতম প্রবেশদ্বার এটি। যে পথ দিয়ে দেশের ২৭ টি জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ। বিমানবন্দর, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা ব্যাবসাবাণিজ্য বিবেচনায় এই আসনের ভোটারদের প্রত্যাশা আর আগ্রহ ব্যাপক।

এই আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জানান, অঞ্চলভিত্তিক সঙ্কটের সমাধান আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে, দীর্ঘদিনের স্থানীয় রাজনীতির অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি।

এই আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিপক্ষে লড়ছেন ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি’র আরিফুল ইসলাম আদীব।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি শঙ্কায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা