ছবি:সংগৃহীত
সারাদেশ

যারা ভোট কেন্দ্রে যাবেন মরার প্রস্তুতি নিয়ে যাবেন: জাহাঙ্গীর আলম

এসআর শফিক স্বপন, মাদারীপুর

যারা ভয় পান তারা আগেই জানিয়ে দেবেন, তাদের বাঁচার একটা ব্যবস্থা আমি করব। আর যারা নির্বাচনে ভোট কেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিলেন মাদারীপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তন হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সদর উপজেলায় সম্ভাব্য প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, এই দেশটাকে আগের মতো আর ধ্বংস হতে দেওয়া যাবে না। এই দেশটাকে বাঁচাতে হবে। দেশ বাঁচানোর জন্য আপনারা এই মনোভাব নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। পুলিশ আপনার কথা শুনবে কি শুনবে না, আনসার আপনার কথা শুনবে কি শুনবে না, ফোন করলে কেউ আসবে কি আসবে না-এ চিন্তা করবেন না। মনে করবেন কেউ আসবে না, কিন্তু আপনার জায়গায় আপনি শক্ত থাকবেন। আগেই সিদ্ধান্ত নিয়ে রাখবেন-কেউ যদি আমার পাশে না থাকে, তাহলেও আমি আমার ওপর অর্পিত দায়িত্ব শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত পালন করব। কেউ যদি মনে করেন আমার বেঁচে থাকাটা জরুরি, তারা আগেই বলে দেবেন যে ভোট কেন্দ্রে যেতে পারবেন না। আমি সেভাবে ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, জেলা প্রশাসন আপনাদের পাশে আছে। আপনাদের কোনো ভোট কেন্দ্র যদি ঝুঁকিপূর্ণ থাকে, সেটা জানাবেন-সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সবার সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন মানুষের কাছে উপহার দিতে চাই।

সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হক, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফিন, র‍্যাব-৮-এর কোম্পানি কমান্ডার মনির হোসেন, আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরী এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানে ২০ আফগান নাগরিকের ফাঁসি

বিভিন্ন কারাগারে বন্দি আফগানিস্তানের অন্তত ২০ জনকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যক...

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

গ্রিনডট ও ওজি গ্রুপের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাফল্য ও নতুন ভিশন

পরিবেশ প্রকৌশল, আধুনিক পানি শোধন প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন খাতে দীর্ঘদিন ধর...

সাটুরিয়ায় খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিন্ডিকেট ভাঙার ঘোষণা

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

দেশজুড়ে নিরাপদ খাদ্য অভিযানে ২০.৫০ লাখ টাকা জরিমানা, ১৬ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক...

সাটুরিয়ায় নারী খুন: ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক আফছার গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় নির্জন এলাকায় লাইলী বেগম ওরফে ফাতেমা (৫৮) নামে এক নারীক...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

নীলফামারী সরকারি কলেজের উন্নয়ন নিয়ে তুহিনের আক্ষেপ

নীলফামারী সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদে...

শিক্ষায় বরাদ্দ খরচ নয়, রাষ্ট্রের বিনিয়োগ: নুরুল হক নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ছাত্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা