নিজস্ব প্রতিবেদক
সারাদেশ

হিজাব-নিকাব নিয়ে কটুক্তি: বিএনপি নেতার শাস্তির দাবিতে ইবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি

হিজাব-নিকাব নিয়ে বিএনপি নেতার কটুক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নারী শিক্ষার্থীরা। এসময় তারা কটুক্তিকারী নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা কটুক্তিকারী বিএনপি নেতা ও তার দলের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে এ বিষয়ে সুশীল সমাজ ও গণমাধ্যমের নীরব ভূমিকারও সমালোচনা করেন তারা।

আরেক শিক্ষার্থী মুমতাহিনা রিনি বলেন, “গতকাল যখন আমাদের ইসলামী সংস্কৃতিকে বিকৃতভাবে উপস্থাপন করা হলো, তখন সুশীল সমাজ চুপ ছিল। একটি নিকাবকে যখন মিসকোট করা হলো, তখন কি আপনাদের মনে হয়নি যে ইসলামী সংস্কৃতিকেই আঘাত করা হচ্ছে? একটি সংগঠনের শীর্ষ নেতা এমন বক্তব্য দেওয়ার পরও তার বিরুদ্ধে কী দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে? এ প্রশ্ন আমরা রাখতে চাই।”

তিনি আরও বলেন, “আমরা দেখেছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি ভাইয়ের কণ্ঠস্বরকে রুদ্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু ইনসাফের লড়াইয়ে হাদিরা বারবার জন্ম নেয়, তারা কখনো থেমে থাকে না। আমরা এই কটুক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন ভবিষ্যতে কেউ এমন ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করার আগে দশবার ভাবে।”

শিক্ষার্থী সাদীয়া মাহমুদ মীম বলেন, “যখন কোনো মেয়ের জিন্স-প্যান্ট বা শার্ট নিয়ে কথা হয়, তখন মিডিয়া আন্দোলনে কেঁপে ওঠে। কিন্তু একজন শীর্ষস্থানীয় নেতা যখন বোরকা ও নিকাব নিয়ে কটুক্তি করেন, তখন প্রতিবাদ করার মতো কাউকে আমরা খুঁজে পাই না। আজ বলা হচ্ছে নিকাব ইহুদিদের পোশাক, এমনকি ইহুদি পতিতাদের পোশাক। যারা ইসলামী শরীয়ত অনুযায়ী পর্দা করে, পরপুরুষের দৃষ্টি থেকে নিজেকে রক্ষার জন্য নিকাব পরে তাদের সঙ্গে এভাবে তুলনা করা চরম অবমাননাকর।”

তিনি আরও বলেন, “৯৮ শতাংশ মুসলিম অধ্যুষিত দেশে পর্দা নিয়ে এমন কটুক্তি আমাদের জন্য লজ্জাজনক। একজন বিএনপি নেতা কীভাবে এতো আপত্তিকর কথা বলেন এবং তার পরও দলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, এটাই সবচেয়ে দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

উল্লেখ্য, গত রোববার একটি গোলটেবিল বৈঠকে বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর হিজাব-নিকাবকে মুসলিমদের পোশাক হিসেবে অস্বীকার করে একে ইহুদি পতিতাদের পোশাক বলে মন্তব্য করেন। তার এ বক্তব্য ঘিরে দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের সৃষ্টি হয়।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি হাজার ছাড়াল

নেপাল ও তিব্বতে গত সপ্তাহে আঘাত হানা ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা...

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি...

বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের...

নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) কার্যকর হলে সবা...

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নাম বদলে তারকা হওয়া যেসব অভিনেত্রী

বাংলা চলচ্চিত্রের দীর্ঘ ইতিহাসে এমন অনেক জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন, যারা বাবা-...

নাম বদলে তারকা হওয়া যেসব অভিনেত্রী

বাংলা চলচ্চিত্রের দীর্ঘ ইতিহাসে এমন অনেক জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন, যারা বাবা-...

‘ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র জায়গা’: পপি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্যকে কেন্দ্র করে ফের আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা