ছবি: সংগৃহীত
সারাদেশ

নির্বাচন ঘিরে ঢাকায় নিরাপত্তায় থাকবে ২৫ হাজার পুলিশ

আমার বাঙলা ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটকেন্দ্রগুলোতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।ভোটের দিন রাজধানীর ২ হাজার ১৩১টি কেন্দ্রকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। এসব কেন্দ্রে প্রায় ২৫ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পুলিশের পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে আনসার বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। প্রতি কেন্দ্রে ১০ জন আনসার সদস্যের সঙ্গে সহকারী সেকশন কমান্ডার পদমর্যাদার একজন সদস্য অস্ত্রসহ দায়িত্বে থাকবেন। এ ছাড়া প্রিসাইডিং কর্মকর্তার ব্যক্তিগত নিরাপত্তায় থাকবেন আরও একজন সশস্ত্র আনসার সদস্য।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিকল্পনায় ভোটকেন্দ্রগুলোকে ঝুঁকির মাত্রা অনুযায়ী ‘গুরুত্বপূর্ণ’ ও ‘সাধারণ’—এই দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে তিনজন করে সশস্ত্র পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন, আর সাধারণ কেন্দ্রগুলোতে থাকবেন দুজন করে পুলিশ সদস্য। কোনো একটি ভেন্যুতে একাধিক কেন্দ্র থাকলে সেখানে পাঁচজন পুলিশ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের দায়িত্বে থাকা সব পুলিশ সদস্যের কাছেই থাকবে আগ্নেয়াস্ত্র।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় নির্বাচনে রাজধানীর পরিস্থিতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিদেশি পর্যবেক্ষক, আন্তর্জাতিক সংস্থা এবং দেশি-বিদেশি গণমাধ্যমের বড় অংশ ঢাকায় অবস্থান করবে। ফলে নির্বাচন কতটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য হচ্ছে—তার বড় একটি মূল্যায়ন নির্ভর করবে ঢাকার ভোটকেন্দ্রগুলোর পরিবেশের ওপর। এ কারণেই রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে।

নির্বাচন উপলক্ষে পুলিশ মোতায়েন, যানবাহন নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা প্রস্তুতি নিয়ে ডিএমপির সদর দপ্তরে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আটটি অপরাধ বিভাগের উপকমিশনার, ট্রাফিক বিভাগের শীর্ষ কর্মকর্তারা এবং র‍্যাবের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ভোটকেন্দ্রের বাইরের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সঙ্গে সমন্বয়ে কাজ করবে র‍্যাব। ডিএমপির প্রতিটি অপরাধ বিভাগে র‍্যাবের ছয়টি করে দল মোতায়েন থাকবে। পাশাপাশি পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক মাঠে সক্রিয় থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা সাত দিন পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি এবং কোস্টগার্ড মাঠে দায়িত্ব পালন করবে।

ডিএমপি সূত্রে আরও জানা গেছে, রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস, মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট কার্যালয়, গুলশান কূটনৈতিক এলাকা এবং উত্তরা এলাকায় চারটি কেন্দ্রীয় কন্ট্রোল রুম স্থাপন করা হচ্ছে। এ ছাড়া ডিএমপির আটটি অপরাধ বিভাগে থাকবে আলাদা সাব-কন্ট্রোল রুম, যেখান থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি হাজার ছাড়াল

নেপাল ও তিব্বতে গত সপ্তাহে আঘাত হানা ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা...

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি...

নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) কার্যকর হলে সবা...

নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) কার্যকর হলে সবা...

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নাম বদলে তারকা হওয়া যেসব অভিনেত্রী

বাংলা চলচ্চিত্রের দীর্ঘ ইতিহাসে এমন অনেক জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন, যারা বাবা-...

নাম বদলে তারকা হওয়া যেসব অভিনেত্রী

বাংলা চলচ্চিত্রের দীর্ঘ ইতিহাসে এমন অনেক জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন, যারা বাবা-...

‘ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র জায়গা’: পপি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্যকে কেন্দ্র করে ফের আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা