সংগৃহিত
বিনোদন

ফের আলোচনায় কন্টোভার্সি কুইন কঙ্গনা

বিনোদন ডেস্ক: রিল থেকে রিয়েল লাইফে বেশ আলোচিত কন্টোভার্সি কুইন খ্যাত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত । বারবারই এ অভিনেত্রী নিজের ব্যক্তি জীবন ও আক্রমণাত্মক মন্তব্যের কারণে বিতর্কিত হন।

কঙ্গনা ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির কড়া সমর্থক। এবার হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন তিনি।

এরই মধ্যে সম্প্রতি বিয়ারের গ্লাস হাতে সামাজিক মাধ্যমে তার বেশকিছু ছবি ভাইরাল হয়। যেখানে তার পাশে বিয়ারের বোতল হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সাদা শার্ট পরা এক ব্যক্তিকে। সেখানে নাইটক্লাবে বার-কাউন্টারের সামনে বসে পোজ দেন কঙ্গনা।

ছবিটি নিয়ে ভক্তদের মাঝে বইছে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড়। অনেকের দাবি,ন গ্যাংস্টার আবু সালেমের সঙ্গে পার্টি করেছিলেন কঙ্গনা।

এবার ভাইরাল ছবিটির স্ক্রিনশট শেয়ার করে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী লেখেন, তার পাশে দাঁড়ানো ব্যক্তি আবু সালেম নন, বরং এক প্রখ্যাত বিনোদন সাংবাদিক। কংগ্রেস কর্মকর্তারা ছবিটি এ ক্যাপশন দিয়ে ছড়িয়ে দিচ্ছেন যে, আমি গ্যাংস্টার আবু সালেমের সাথে পার্টি করছি।

তিনি আরও বলেন, জানিয়ে দিই ইনি টাইমস অফ ইন্ডিয়ার প্রাক্তন বিনোদন সম্পাদক, সাংবাদিক মার্ক ম্যানুয়েল। এটা ওনার জন্য অসম্মানজনক। তিনি আবু সালেম নন। ছবিটি ফিল্মি পার্টিতে তোলা।

এর আগে গত শুক্রবার (২৪ মে) মান্ডিতে খোদ প্রধানমন্ত্রী কঙ্গনার হয়ে প্রচারে গিয়েছিলেন এবং একটি জনসভায় ভাষণ দেন মোদী। সে সময় প্রধানমন্ত্রীকে একটি লাল গোলাপ উপহার দিতে দেখা যায় নায়িকাকে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে তখন কঙ্গনা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় কাজ করার দিন এসেছে। তার প্রশংসা করা সূর্যকে মোমবাতি দেখানোর মতো।

তার কারিগরি ও আধুনিক উন্নয়নমূলক কাজ অসাধারণ। এখন আমি তার দলের অংশ এবং দলীয় কর্মী হিসাবে মান্ডির উন্নয়নমূলক কাজে প্রতিশ্রুতিবদ্ধ।

আগেই এই অভিনেত্রী ইঙ্গিত দিয়েছেন, নির্বাচনে জয়ী হলে অভিনয় ক্যারিয়ারে ইতি টানতে পারেন। আগামীতে তাকে পর্দায় দেখা যাবে ইন্দিরা গান্ধী রূপে।

এছাড়া ইমার্জেন্সি ছবিতে দেশের একমাত্র মহিলা প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা। ছবিটির পরিচালকও তিনি। নির্বাচনের জন্যই মুক্তি পিছিয়েছে এ ছবিটির। কঙ্গনা ছাড়াও এতে দেখা যাবে অনুপম খের, মিলিন্দ সোমান, মহিমা চৌধুরী, সতীশ কৌশিক ও শ্রেয়াস তালপাড়ের মতো তারকাদের।

প্রসঙ্গত, কঙ্গনা ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ৪ বার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। সেই সঙ্গে ৫ বার ফোর্বস ইন্ডিয়ার সেরা ১০০ সেলিব্রিটির তালিকায় জায়গা পেয়েছেন এই বলিউড সুন্দরী।

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুইন’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য কঙ্গনাকে বলা হয় বলিউডের রানি। বির্তকের কারণে বহুবার শিরোনামে এসেছেন তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

কলমাকান্দায় নদ-নদীর পানি বাড়ছে, আকস্মিক বন্যার শঙ্কা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় টানা চারদিনের ভারি বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে ন...

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভারী বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগাম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা