সংগৃহিত
বিনোদন

হাসপাতালে অসুস্থ পূজা

বিনোদন ডেস্ক: হাসপাতালে ভর্তি টলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী পূজা ব্যানার্জি। হঠাৎ অসুস্থ তিনি। বর্তমানে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি এই নায়িকা। বর্তমানে পর্দায় খুব একটা দেখা না গেলেও সামাজিক মাধ্যমে নিয়মিত একটিভ পূজা।

তবে গত ৫ দিন ধরে ইনস্টাগ্রামে অভিনেত্রীর দেখা নেই। খোঁজ নিয়ে জানা গেল, একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন পূজা, ভর্তি রয়েছেন হাসপাতালে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও’কে পূজা জানান, বেশ কিছুদিন ধরেই ভাইরাল জ¦রে আক্রান্ত তিনি। অভিনেত্রী বলেন, ‘শুরুতে খুব ক্লান্তিভাব লাগছিল, ভেবেছিলাম কেটে যাবে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়। জ¦র কমছিল না, প্রচণ্ড শারীরিক দুর্বলতা ছিল তাই শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি করতে হয়।

জ্বরের পাশাপাশি গলায় সংক্রমণ রয়েছে, আমি ভালোভাবে কথা বলতে পারছি না। কোনোরকম খাবারও খেতে পারছি না, স্যালাইন চলছে।’ এই কঠিন পরিস্থিতিতে কে পূজার দেখভাল করছে?

অভিনেত্রী জানান, এই মুহূর্তে স্বামী কুণাল তাঁর পাশে রয়েছেন। তবে কুণালের বাইরে আর কেউ নেই তার যত্ন করার মতো। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তারা। সেরে উঠতে আরও বেশকিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অভিনেত্রী।

টলিউডের একসময়ের ব্যাপক জনপ্রিয় অভিনেত্রী পূজা। হিন্দি টেলিভিশনের চর্চিত মুখও ছিলেন তিনি। ‘তুঝ সঙ্গ প্রীত লগাই সজনা’ সিরিয়ালে অভিনয় করে আলোচনা উঠে আসেন পূজা। ‘কাহানি হামারি মহাভারত কি’র সঙ্গে হিন্দি সিরিয়ালে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন পূজা।

তবে বিয়ে ও সংসারের জন্য সিনেপর্দা থেকে কিছুটা দুরেই ছিলেন পূজা। বছরের শুরুতে ‘ক্যাবারে’ ওয়েব সিরিজে কাজ করেছেন অভিনেত্রী। তিন বছরের ছেলে কৃশিবকে আগলেই এখন শ্যুটিং করেন তিনি। কিছুদিন আগে রাজা চন্দের পরিচালনায় প্রসেজিতের নায়িকা হিসাবে একটি ছবির কাজ শেষ করেছেন।

অভিনেত্রীর ব্যক্তিগত জীবনও কম আলোচনায় থাকেনি। দীর্ঘদিন প্রেম সম্পর্কে থাকার পর টেলিভিশন অভিনেতা কুণালকে বিয়ে করেন পূজা। করোনাকালে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়ে পূজা সামনে আনেন কুণালের সঙ্গে আইনি বিয়ে সেরে নিয়েছেন তিনি।

মা হওয়ার পর টেলিভিশনে কাজ কমিয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে ডান্স বাংলা ডান্সের অতিথি বিচারক হিসাবে জি বাংলার পর্দায় দেখা মিলেছে পূজার। শ্রাবন্তী-শুভশ্রীদের পাশে অনেক সময়ই মৌনির বদলি হিসাবে দেখা গিয়েছিল তাকে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা