বাণিজ্য

ব্লক মার্কেটে ১২৪ কোটি টাকা লেনদেন

গেল সপ্তাহের পাঁচ কার্যদিবসে (১৪ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৫০৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এর বাইরে এক্সচেঞ্জটির ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১২৪ কোটি ৩১ লাখ টাকা। এই লেনদেনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ব্লক মার্কেটে ৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেন হয়েছে ৪৩ কোটি ৪৮ লাখ টাকা। তৃতীয় কার্যদিবসে ২১ কোটি ১২ লাখ এবং চতুর্থ কার্যদিবসে ২০ কোটি ১৫ লাখ টাকা লেনদেন হয়েছে। এছাড়া, শেষ কার্যদিবস বৃহস্পতিবার ৩০ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

গত সপ্তাহে খান ব্রাদার্সের ২৫ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৬৩ টাকা ৩০ পয়সা।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্লক লেনদেন হয়েছে ১৬ কোটি ২০ লাখ টাকা। সপ্তাহ শেষে ব্যাংকের শেয়ারদর দাঁড়িয়েছে ৭০ টাকা ৫০ পয়সা। এশিয়াটিক ল্যাবরেটরিজের ১৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার গত সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। তালিকায় তৃতীয় অবস্থানে থাকা কোম্পানিটির শেয়ারদর গত বৃহস্পতিবার শেষে ৬৩ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে।

এছাড়া গত সপ্তাহে ফাইন ফুডস লিমিটেডের ১২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। এই শেয়ারটির দর সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৩০১ টাকা ৩০ পয়সা। আর পঞ্চম অবস্থানে থাকা প্রিমিয়ার ব্যাংকের ১১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার গত সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। ব্যাংকটির শেয়ারদর গত বৃহস্পতিবার ২৭ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে।

শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্যগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ৭ কোটি ১৮ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫ কোটি ৪৫ লাখ টাকা, সান লাইফ ইন্সুরেন্সের ৫ কোটি ৫৮ লাখ টাকা, ম্যারিকো বাংলাদেশের ২ কোটি ৪৬ লাখ টাকা এবং রবি আজিয়াটা লিমিটেডের ২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার গত সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের বিনোদনে ঢাকার স্পটসমুহ

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে কর্মব্যস্ত ঢাকা নগরী অনেকটাই যানজটমুক্ত হয়ে প...

ফের কাতারে হামলা, ট্রাম্পের হুশিয়ারি

ইরান যদি কাতারে আবার কোনো হামলা চালায়, তবে দেশটির প্রধান গ্যাসক্ষেত্রগুলোতে ব...

শনিবারে ঈদুল ফিতর

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার...

ফুটপাত দখলের উন্মুক্ত লুটপাট

ফুটপাত-নগরের সবচেয়ে সাধারণ ও মৌলিক নাগরিক পরিসর। অথচ সেই ফুটপাতই আজ কার্যত আই...

উন্নয়নের পথে কলাপাড়া

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আলহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা