ছবি: সংগৃহীত
সারাদেশ
সম্পত্তি বন্টন নিয়ে বিরোধ

চট্টগ্রামে বাবার মরদেহ দাফনে সন্তানদের বাধা

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের হাটহাজারীতে সম্পত্তি বণ্টন নিয়ে পারিবারিক বিরোধের জেরে বাবার মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রথম পক্ষের সন্তানদের বিরুদ্ধে। শনিবার (২০ ডিসেম্বর) হাটহাজারী পৌরসভার ফটিকা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পূর্বমেখল ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সেকান্দার (৭০) শনিবার ভোর ৬টার দিকে মারা যান। তিনি দুই সংসারে মোট আট সন্তান রেখে গেছেন। মৃত্যুর আগে তিনি তার সব সম্পত্তি দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানদের নামে রেজিস্ট্রি করে দেন বলে অভিযোগ রয়েছে।

এ নিয়ে প্রথম সংসারের পাঁচ সন্তান এবং দ্বিতীয় সংসারের তিন সন্তানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বাবার মৃত্যুর পর দ্বিতীয় পক্ষ দাফনের প্রস্তুতি নিলে প্রথম পক্ষের সন্তানরা তাতে বাধা দেন। তাদের দাবি, সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিশ্চিত না করা পর্যন্ত মরদেহ দাফন করতে দেওয়া হবে না।

ঘটনার পর সেকান্দার মিয়ার মরদেহ ফ্রিজিং গাড়িতে করে বাড়ির সামনে প্রায় ৩৬ ঘণ্টা রাখা হয়।

প্রথম স্ত্রীর মেয়ে আয়শা অভিযোগ করে বলেন, “বাবা আমাদের প্রাপ্য সম্পত্তি না দিয়ে সব দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানদের নামে লিখে দিয়েছেন। ন্যায্য হিস্যা না পাওয়া পর্যন্ত আমরা দাফনে সম্মতি দেব না।”

অন্যদিকে দ্বিতীয় স্ত্রীর সন্তান ইমতিয়াজ বলেন, “আগে বাবার দাফন হোক। এরপর বসে আলোচনা করে বিষয়টির সমাধান করা যাবে।”

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল জানান, প্রশাসনের হস্তক্ষেপে উভয় পক্ষ দাফনের বিষয়ে সম্মত হয়েছে। দাফন সম্পন্ন হওয়ার পর সম্পত্তি বণ্টন নিয়ে আলোচনা করে সমাধানে পৌঁছানোর সিদ্ধান্ত হয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মদনে চার জুয়াড়ীসহ ৫জন আটক

নেত্রকোনার মদনে চারজন জুয়াড়ীসহ চুরি মামলার এক আসামি কে আটক করেছে...

জিম্বাবুয়েকে যত রানে আটকাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানেই থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস। এর...

দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস

দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে আজ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্...

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই বিনোদন

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই। স...

বান্দরবানে আর্থিক সংকটে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিল জেলা প্রশাসক

পার্বত্য জেলার বান্দরবানে পারিবারিক ও আর্থিক সংকটের কারণে পড়াশোনা থেকে ঝরে পড়...

​পেকুয়ায় ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ​

কক্সবাজারের পেকুয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন সচল রাখতে এবং কৃষি পুন...

বালুতে বিলিয়ন ডলারের জিরকন

কক্সবাজার সৈকতের যে বালু মাড়িয়ে প্রতিদিন হাজারো পর্যটক ঘুরে বেড়ান, তাতেই লুকি...

দুবারের বেশি প্রসূতি ছুটি না থাকা ও সীমিত করার বিধানের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ৪৬(২) ধারা এবং ৪৬(১)-এর প্রভিসো এবং বাংলাদেশ সার্ভ...

উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

উজানের ঢল ও টানা ভারী বর্ষণের প্রভাবে কুড়িগ্রামের দুধকুমার, ধরলা, তিস্তা ও ব...

বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা

তীব্র দাবদাহের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ঘাটতি ও চাহিদা বৃদ্ধির কারণে বর্তমানে সার...

লাইফস্টাইল
বিনোদন
খেলা