ছবি: পুলিশের সৌজন্যে
সারাদেশ

কক্সবাজারে পর্যটক হয়রানি, ব্যবস্থা নিল টুরিস্ট পুলিশ

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজারে পর্যটকের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে এক কিটকট ব্যবসায়ীকে আটক করেছে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন।

রোববার (২১ ডিসেম্বর) কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় ভ্রমণে আসা পর্যটকের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা আদায় করেন ওই কিটকট বিক্রেতা। এ নিয়ে পর্যটক অসন্তোষ প্রকাশ করলে বিষয়টি টুরিস্ট পুলিশের নজরে আসে।

খবর পেয়ে টুরিস্ট পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের সত্যতা যাচাই করে অভিযুক্ত কিটকট ব্যবসায়ীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি স্বীকার করেন তিনি।

টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: আপেল মাহমুদ জানান, পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, প্রতারণা কিংবা অসদাচরণের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

পর্যটকদের অনুরোধ জানিয়েছে তিনি জানান, কেউ এ ধরনের হয়রানির শিকার হলে দ্রুত নিকটস্থ টুরিস্ট পুলিশ সদস্য বা হেল্প ডেস্কে জানাতে।

আটককৃত ব্যবসায়ীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা