বিনোদন

‘ইমার্জেন্সি’ কোনও জীবনীচিত্র নয়: কঙ্গনা

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম কৃতী অভিনেত্রী কঙ্গনা রানাউত। সাফল্যের পাশাপাশি বিতর্কও তাঁর নিত্যসঙ্গী। বিভিন্ন মন্তব্য থেকে শুরু করে নিজের রাজনৈতিক মতাদর্শের কারণে বার বার নানা বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী। তবে অভিনয় দক্ষতার দিক থেকে তাঁর জুড়ি মেলা ভার।

এর আগে জয়ললিতার চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছিলেন কঙ্গনা। এ বার ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর জীবন অবলম্বনে তৈরি ছবি ‘ইমার্জেন্সি’। ছবিতে অভিনয়ের পাশাপাশি ছবির পরিচালনা ও প্রযোজনার দায়িত্বেও কঙ্গনা নিজেই। ছবি ঘোষণার সময় থেকেই কানাঘুষো, আগামী বছরের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই নাকি ছবি বানিয়েছেন কঙ্গনা।

সম্প্রতি এই কানাঘুষো নিয়ে মুখ খুললেন ছবির পরিচালক, প্রযোজক ও অভিনেত্রী। এক সাক্ষাৎকারে কঙ্গনা জানান, ‘ইমার্জেন্সি’ নাকি কোনও জীবনীচিত্র নয়। বরং ইতিহাসের এক বিশেষ সময়কে এই ছবির মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন তিনি। কঙ্গনার কথায়, ‘‘আমার মনে হয় না নির্বাচনের প্রেক্ষাপটে আমার ছবি মুক্তি পাচ্ছে। কোনও রাজনৈতিক দল বা তাদের সমর্থন করার উদ্দেশ্য নিয়ে এই ছবি আমি বানাইনি। এই ছবি আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য। এক জন মহিলা হয়ে দেশের জন্য সারা জীবন কাজ করেছেন তিনি। তাঁর ভাল-খারাপ সবটা নিয়েই এই ছবি। তবে আমি যে ছবিতে কোনও রাজনৈতিক দলকে খারাপ ভাবে তুলে ধরেছি, এই ধারাণাটা ঠিক নয়।’’

‘ইমার্জেন্সি’ বানাতে গিয়ে নাকি নিজের সব সম্পত্তি বন্ধক রাখতে হয়েছিল তাঁকে, ছবির শুটিং শেষে সামাজিকমাধ্যমের পাতায় জানিয়েছিলেন অভিনেত্রী। শুধু তাই-ই নয়, ছবি করতে গিয়ে একাধিক বাধার সম্মুখীন হয়েছিলেন তিনি। ডেঙ্গুতে ভুগেছিলেন, শরীর অসুস্থ থাকাকালীনও শুটিং করতে হয়েছিল তাঁকে। তবে বার বার ঠোকা খেয়ে, ভেঙেচুরে গিয়েও যে তিনি নতুন করে নিজেকে খুঁজে পেয়েছেন, সেই জন্য জীবনের কাছে কৃতজ্ঞ জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা