বিনোদন

এবার অস্কারের লক্ষ্যে ছুটছে ‘জাওয়ান’

বিনোদন ডেস্ক: গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘জাওয়ান’। মুক্তির বহু আগে থেকেই ছবি নিয়ে বিপুল উন্মাদনা ছিল দর্শক ও অনুরাগীদের মধ্যে। মুক্তির পরে ছবির বক্স অফিস ব্যবসায় তার ছাপ স্পষ্ট।

দু’সপ্তাহ পূর্ণ করার আগেই দেশের বক্স অফিসে ৫০০ কোটি ছুঁইছুঁই শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি।

অন্য দিকে, বিশ্ব জুড়েও রমরমিয়ে ব্যবসা করছে ‘জাওয়ান’। এখন পর্যন্ত দুনিয়াজুড়ে বক্স অফিস থেকে অ্যাটলি পরিচালিত ছবির ঝুলিতে এসেছে ৮৫৮ কোটির বেশি টাকা। ব্যবসায়িক দিক থেকে যে চলতি বছরের অন্যতম সফল ছবি হিসাবে নজির গড়তে চলেছে ‘জাওয়ান’, তা নিয়ে আর কোনও সন্দেহ নেই। তবে এখানেই থামতে চাইছেন না ছবির পরিচালক অ্যাটলি। ‘অ্যাকশন এন্টারটেনার’ ঘরানার ছবি হলেও গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাবাহক হিসাবে দর্শকের মন জয় করেছে শাহরুখের এই প্যান ইন্ডিয়ান ছবি। অনুরাগীদের ভালবাসা পেয়ে তাই এ বার অস্কারের জন্য হাত বাড়াচ্ছেন পরিচালক অ্যাটলি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অস্কার প্রসঙ্গে প্রশ্ন করা হলে অ্যাটলি বলেন, ‘‘সব কিছু পরিকল্পনা মতো এগোলে ‘জাওয়ান’-এরও অস্কারে যাওয়া উচিত। ছবির পরিচালক, কলাকুশলীরা যে কোনও ছবির জন্য যতটা পরিশ্রম করেন তাঁরাও স্বপ্ন দেখেন তাঁরা একটা অস্কার, একটা গোল্ডেন গ্লোবস, একটা জাতীয় পুরস্কারের মতো সম্মান পাবেন। আমি খুব খুশি হব ‘জাওয়ান’ অস্কারের দৌড়ে শামিল হলে। দেখি, শাহরুখ স্যারকে জিজ্ঞাসা করে তিনি কী বলেন।’’ এই বিষয়ে যদিও এখনও কোনও মন্তব্য করেননি শাহরুখ নিজে।

এ দিকে গত সোমবার থেকে চেন্নাইয়ে শুরু হয়েছে একাধিক ছবির প্রদর্শন। আগামী বছরের অস্কারে পাঠানোর জন্য ছবি বাছতে এখন থেকেই তৎপর ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া। দৌড়ে এগিয়ে রয়েছে ‘দ্য কেরালা স্টোরি’, ‘ঘুমর’, ‘জুইগ্যাটো’-র মতো ছবি। সব ছবির প্রদর্শন শেষে সম্ভবত আগামী ২৩ সেপ্টেম্বর প্রকাশ্যে আসবে সেই ছবির নাম যা ২০২৪ সালে অস্কারের মঞ্চে তুলে ধরবে ভারতকে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর ধ্ব...

মোজতবা খামেনির নতুন ভিডিও

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির একটি নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে। দ...

গুরুতর ক্যানসারে আক্রান্ত বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার হাড়সহ শরীরের...

মনোহরদীতে অসহায়দের মাঝে হুইলচেয়ার-সেলাই মেশিন

নরসিংদীর মনোহরদীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে হুইলচেয়ার ও সেলাই মেশিন...

হুথিদের লক্ষ্য করে ইয়েমেনে হামলা

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে দফায় দফায় হামলা চ...

ডিম খাওয়ার সেরা উপায় কোনটি?

অনেকেই ডিম দিয়ে দিন শুরু করতে পছন্দ করেন। কেউ সেদ্ধ ডিম পছন্দ করেন, আবার কেউ...

এসির চেয়ে বেশি বিদ্যুৎ খরচ করে যেসব যন্ত্র

অনেকের ধারণা, ঘরে এসি ব্যবহারের কারণেই মূলত বিদ্যুৎ বিল বেশি আসে। তবে বাস্তবে...

ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে বিক্ষোভ

সাভারে পুলিশের অভিযানের সময় বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিস...

‘আজ আমারও জন্মদিন, মা পরীরও’

চার বছরে পা দিয়েছে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার কারণ জানালেন আমাল

চলতি বছরের শুরুতে হিন্দি সিনেমায় প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে আলোচন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা