বিনোদন

টানা তিনবার ‘পুষ্পা’ দেখেছেন শাহরুখ

বিনোদন ডেস্ক: সেপ্টেম্বরে ‘জাওয়ান’ ঝড় আরও এক বার নিজের জাত চিনিয়েছে শাহরুখ। এখনও পর্যন্ত বিশ্ব জুড়ে প্রায় ৬৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘জাওয়ান’। ভারতে প্রায় ৪০০ কোটি ছুঁই ছুঁই। এক কথায়, অতিমারির পর বক্স অফিসে দক্ষিণী ছবি যে দাপট দেখিয়েছিল, তার রাশ বলিউডে ফিরল বাদশার হাত ধরে। এই ছবির মাধ্যমে ফের চাঙ্গা হয়েছে ‘সিঙ্গেল স্ক্রিন’গুলি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভালবাসা পাচ্ছেন শাহরুখ। এ বার শুভেচ্ছাবার্তা পাঠালেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন।

'জাওয়ান' দেখে আনন্দ প্রকাশ করলেন আল্লু। পাল্টা জবাব এল 'বাদশা'র তরফে। গোটা একুশ সালটা ‘পুষ্পা’ জ্বরে কাবু ছিল দেশ। ‘মাস এন্টারটেনর’-এর তকমা পেয়েছিল এই ছবি। সেই খেতাব এ বার ‘জাওয়ান’-এর দখলে। তবে তাতে দুঃখ নেই আল্লুর, তিনি নিজের এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) লেখেন, ‘‘শাহরুখ খানকে এমন সাধারণ মানুষের হিরোর অবতারে আগে কখনও দেখা যায়নি। তাঁর আকর্ষণে মজে গোটা দেশ এবং বিশ্ব। তাঁর সোয়্যাগ অতুলনীয়। আপনার জন্য সত্যি খুশি, স্যার আমরা সবাই প্রার্থনা করেছিলাম।’’

পাল্টা শাহরুখ খান লেখেন- ‘‘অসংখ্য ধন্যবাদ তোমায়। এমন ভাবে ভালবাসা জানানোর জন্য। তুমি আমার সোয়্যাগের কথা বলছ? তুমি তো নিজেই আগুন! তবে তোমার কাছ থেকে এটা শুনে আমার দিন সার্থক। নিজেকে ফের একবার জাওয়ান মনে হচ্ছে!! আজ একটা কথা ফাঁস করি, আমি একটানা তিন দিন 'পুষ্পা' দেখেছি, তোমার থেকে অনেক শিখেছি। উষ্ণ আলিঙ্গন, শীঘ্রই দেখা করে তোমাকে জড়িয়ে ধরব, কথা দিলাম।’’

২০২৩ বছরটাই যেন শাহরুখের। বছরের শুরুতে ‘পাঠান’-এর সাফল্যেই তার প্রমাণ মিলেছে। ‘পাঠান’-এর মাধ্যমে অতিমারি ও লকডাউন-পরবর্তী সময়ে অক্সিজেন পেয়েছে বলিউডের বক্স অফিস। তারপর ‘জাওয়ান’। এবার বড়দিনে আসতে চলেছে ‘ডাঙ্কি’।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য এখন থেকে প্রতি শনিবার সারা দেশের এ...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

ইরানে জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা চীনের

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত ইরানে ২ লাখ ডলারের জরুরি মা...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার (১৪ ম...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

ইফতারে শরীর চাঙা রাখবে তরমুজের শরবত

এই গরমে শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখতে তরমুজ খুবই উপকারী। সব ধরনের ভিটামিন, মি...

ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার

যানজট কমাতে ঈদের আগে ও পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা