সংগৃহিত
বাণিজ্য

দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী, উপজেলা নির্বাচনও দায়ী

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন রাজনৈতিক কারণে দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী মন্তব্য করে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, চলমান উপজেলা নির্বাচনের কারণেও জিনিসপত্রের দাম বাড়তে পারে। তিনি বলেন, সারাদেশে উপজেলা নির্বাচন চলছে। এ নির্বাচনে অনেক মানুষের কাছে প্রচুর টাকার সরবরাহ হয়েছে। সংগত কারণে বাজারে যখন টাকার সরবরাহ বা প্রবাহ বেড়ে যায়, তখন দ্রব্যমূল্য বেড়ে যায়।

বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীর তেজগাঁওয়ে এক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের কারণে মানুষের কাছে অনেক টাকা আছে, এটা নিয়েও অনেকেই ট্রল করবেন। তবে এটা তো‌ সত্যি, নির্বাচনে কিছু লোকের কাছে টাকা আসছে। বাজারে যখন টাকার সরবরাহ বাড়তে থাকে, তখন বাজারে পণ্যের দামে একটু প্রভাব পড়তে থাকে।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগে বাজারে দ্রব্যমূল্য সহনীয় রাখতে আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করব। সেখানে কৃষি, প্রাণিসম্পদ মন্ত্রণালয় থাকবে। ঈদের আগে নিত্যপণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উদ্যোগ নিচ্ছি।

তিনি বলেন, ঈদ বা যেকোনো উপলক্ষ্য এলেই একটি গোষ্ঠী পণ্যের দাম বাড়াতে তৎপর হয়। ঈদকে সামনে রেখে এই অসাধু ব্যবসায়ীরা সক্রিয় হয়ে উঠবে। তাদের দমন করতে ও নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাজার মনিটরিং অব্যাহত আছে, সামনে আরও বাড়ানো হবে।

টিটু বলেন, পণ্যের সরবরাহ ও দাম সহনীয় রাখতে আগামী বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ট্যারিফ যেন যৌক্তিক থাকে এজন্য এনবিআরের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে। এছাড়া আগামী বাজেটে নিত্যপণ্যের বাজার ঠিক রাখতে বাজেটে যৌক্তিক ট্যারিফ রাখার প্রস্তাব থাকবে। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আমরা আলোচনা করব। যাতে কর আরোপে মূল্যস্ফীতির বিষয়টিও মাথায় রাখা হয়।

অনুষ্ঠানে বাণিজ্য সচিব মোহা. সেলিম উদ্দিন, মো. মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা