সংগৃহিত
বাণিজ্য

বাণিজ্য বিরোধ নিষ্পত্তি সহজ করতে কাজ করবে এফবিসিসিআই

বাণিজ্য ডেস্ক: বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত ব্যবসা-বাণিজ্যের বিরোধ নিষ্পত্তি, আর্বিট্রেশন বডিগুলোকে অধিক কার্যকর করা এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থাপনার ওপর ব্যবসায়ীদের আগ্রহ বৃদ্ধিতে একসঙ্গে কাজ করতে চায় এফবিসিসিআই আর্বিট্রেশন ট্রাইব্যুনাল এবং শ্রীলঙ্কা ন্যাশনাল আর্বিট্রেশন সেন্টার (এসএলএনএসি)।

রোববার (২১ এপ্রিল) এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে এফবিসিসিআই আর্বিট্রেশন ট্রাইব্যুনাল এবং এসএলএনএসি’র মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ আগ্রহের কথা জানায় উভয়পক্ষ।

বৈঠকে এফবিসিসিআই’র সাবেক সভাপতি এবং এফবিসিসিআই আর্বিট্রেশন ট্রাইব্যুনালের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ বলেন, এফবিসিসিআই আর্বিট্রেশন ট্রাইব্যুনাল দ্রুত, সাশ্রয়ী এবং নিরপেক্ষতার সঙ্গে বাণিজ্য বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া পরিচালনা করে থাকে। আমরা বিশ্বাস করি একটি স্বচ্ছ ও শক্তিশালী আর্বিট্রেশন সিস্টেম বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বড় ভূমিকা রাখতে পারে।

বৈঠকে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সহ-সভাপতি এবং এফবিসিসিআই আর্বিট্রেশন টাইব্যুনালের সদস্য মো. মুনির হোসেন, এফবিসিসিআই’র পরিচালক এবং এফবিসিসিআই আর্বিট্রেশন টাইব্যুনালের সদস্য প্রীতি চক্রবর্তী, এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর, এসএলএনএসএ’র চিফ এক্সিকিউটিভ সিদান্থা কুলাতিলাকে প্রমুখ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই দশক পর আবার কলকাতায় তসলিমা নাসরিন

প্রায় দুই দশক পর আবারও ভারতের কলকাতায় গেছেন বাংলাদ...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা