সংগৃহীত
টেকলাইফ

সৌদি ভ্রমণে সঙ্গ দেবে ‘নারী’ এআই

আমার বাঙলা ডেস্ক

একসময়ের তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটি এখন অর্থনীতিকে ঢেলে সাজাতে পর্যটন খাতে বিশেষ নজর দিচ্ছে। এরই ধারাবাহিকতায় নতুন সেবা চালু করেছে তারা। ফলে সৌদি আরব ভ্রমণে সঙ্গ দেবে ‘নারী’ এআই।

শনিবার (৯ নভেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সারা অ্যাপের বেটা ভার্সন উন্মোচন করেছে। এর ফলে দেশটিতে ভ্রমণকালে দর্শনার্থীরা নারী সঙ্গী গাইড হিসেবে নিতে পারবেন। চলতি সপ্তাতে লন্ডনে ওয়াল্ড ট্রাভেল মার্কেট প্রদর্শনীতে এটি উন্মোচন করা হয়েছে।

আরব নিউজ জানিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুধিমত্তার মাধ্যমে পরিচালিত এ পরিষেবা ডিজিটাল নারী গাইডের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। এ গাইড সৌদি আরব সম্পর্কে গভীরভাবে জ্ঞানী এবং দেশটির পর্যটন গন্তব্য, ঐতিহাসিক নিদর্শন, প্রত্নতাত্ত্বিক স্থান, সাংস্কৃতিক বৈচিত্র্য, আন্তর্জাতিক ইভেন্ট এবং দর্শকদের আগ্রহের অন্যান্য বিষয় সম্পর্কে অন্তর্দৃষ্টি এবং পরামর্শ প্রদান করতে পারে।

সারা নামের এ অ্যাপটি ওয়াল্ড ট্রাভেল মার্কেটে সৌদি প্যাভিলিয়নে প্রদর্শন করা হয়েছে। গত সোমবার থেকে শুরু হওয়া এ প্রদর্শনী বুধবারে শেষ হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের সঙ্গে এটি সরাসরি যোগাযোগ স্থাপন করতে পেরেছে। ফলে সৌদির পর্যটন খাতে আগ্রহ ও অভিজ্ঞতার বিষয়ে অ্যাপটি যে বিস্তৃত তথ্য সরবরাহ করেছে তাতে তারা মুগ্ধ হয়েছেন।

কর্মকর্তারা আরও জানান, অ্যাপটিতে স্মার্ট ট্যুরিজমের প্রতি প্রগতিশীল দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে। এআই-এর সাম্প্রতিক উন্নয়নগুলোকে এতে কাজে লাগানো হয়েছে। ফলে এটি প্রশ্নের উত্তর দিতে পারে, দর্শনার্থীদের চাহিদা বুঝতে পারে। এ ছাড়া প্রাকৃতিক এবং নির্বিঘ্ন কথোপকথনশৈলীতে তথ্য ও পরামর্শ দেওয়ার সক্ষমতা রয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা