সংগৃহিত
খেলা

যুক্তরাষ্ট্রকে হারিয়ে পানামার চমক

ক্রীড়া ডেস্ক: কোপা আমেরিকায় দুই অতিথি দলের লড়াইয়ে চমকে দিয়েছে পানামা। প্রায় শুরুর দিকে ১০ জনের দলে পরিণত হওয়া যুক্তরাষ্ট্রকে হারিয়েছে তারা। বাংলাদেশ সময় শুক্রবার সকালে কনকাকাফ অঞ্চলের দুই দলের লড়াইয়ে ২-১ গোলে জিতেছে পানামা।

শুরু থেকে উত্তাপ ছড়ানো ম্যাচে রদেরিক মিলারকে ফাউল করে ১৮তম মিনিটে লাল কার্ড দেখেন যুক্তরাষ্ট্রের টিম ওইয়াহ। ৮৮তম মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিককে ফাউল করে তাকে অনুসরণ করেন পানামার আদালবের্তো কারাস্কিয়া।

‘সি’ গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র। তাদের পরের ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চূড়ায় থাকা উরুগুয়ের বিপক্ষে। অন্য দিকে গোল পার্থক্য পিছিয়ে তিনে থাকা পানামা খেলবে দুই ম্যাচেই হেরে যাওয়া বলিভিয়ার বিপক্ষে।

জর্জিয়ার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে দিনটি একদমই ভালো কাটেনি যুক্তরাষ্ট্রের। দ্বাদশ মিনিটে সেসার ব্লাকমানের সঙ্গে সংঘর্ষে চোট পেয়ে মাঠ ছাড়েন গোলরক্ষক ম্যাট টার্নার। উত্তেজনাপূর্ণ ও উত্তপ্ত লড়াইয়ে ছয় মিনিট পর আরেকটি বড় ধাক্কা খায় স্বাগতিকরা। পরিণত হয় ১০ জনের দলে। ভিডিও রিভিউয়ে ফাউল দেখে ওইয়াহকে লাল কার্ড দেখান রেফারি। ২২তম মিনিটে ১৭ গজ দূর থেকে গতিময় শটে যুক্তরাষ্ট্রকে এগিয়ে নেন ফোলারিন বালুগুন।

তবে এই স্বস্তি বেশিক্ষণ থাকেনি। চার মিনিট পরে ডি বক্সের মাথা থেকে চমৎকার ফিনিশিংয়ে সমতা ফেরান পানামা ডিফেন্ডার ব্লাকমান। দ্বিতীয়ার্ধে ৬৪তম মিনিটে যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার ক্যামেরন কার্টার-ভিকার্সের ফাউলের জন্য পেনাল্টি পেয়েছিল পানামা। ভিডিও রিভিউ দেখে নিজের সিদ্ধান্ত পাল্টান রেফারি। ৮১তম মিনিটে প্রায় এগিয়েই যাচ্ছিল স্বাগতিকরা। তবে রিকার্ডো পেপির হেড ঠেকিয়ে সমতা ধরে রাখেন পানামা গোলরক্ষক ওরলান্দো মসকেরা।

দুই মিনিট পরেই এগিয়ে যায় পানামা। আব্দিয়েল আয়ার্সার ক্রসে হোসে ফাহার্দো জাল খুঁজে নেন। ৮৮তম মিনিটে তারাও পরিণত হয় ১০ জনের দলে। ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার টেইলর অ্যাডমস বলেন, এরই মধ্যে সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন ওইয়াহ।

“সামনের দিকে এগোতে নির্দিষ্ট পরিস্থিতিতে নিজেদের আবেগকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। আমি মনে করি, লাল কার্ডের পর দল সব কিছুর জন্যই লড়াই করেছে। এই চেষ্টায় আমি কোনো ত্রুটি দেখি না। প্রথম ম্যাচ জেতায় আমরা এখনও শেষ ম্যাচে সব কিছুর জন্য লড়াই করার সুযোগ আমাদের আছে।”

“দলের সবার প্রতি সম্মান জানাই। তারা প্রতিটি বলের জন্য, প্রতিটি ডুয়েলের জন্য, প্রতিটি মিনিটে লড়াই করেছে। এমনকি ১০ জনের দলে পরিণত হওয়ার পরও আমরা সুযোগ তৈরি করেছি, এটাই দেখাচ্ছে আমাদের মান।”

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিজের বাড়ি থেকে গ্রেফতার ইমরান খানের বোন!

আসন্ন ২৭ সেপ্টেম্বরের দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির আগে পাকিস্তানের কারাবন্দি প্...

সাগরে রহস্যজনক বস্তু ছুড়ল উত্তর কোরিয়া

পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদা পুনর্ব্যক্ত করার মাত্র কয়েক...

ভারতকে টপকে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে পেছনে ফেলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শী...

শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনের সড়কে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটন...

শান্তি, জলবায়ু ও গণতন্ত্রের এজেন্ডা নিয়ে জাতিসংঘে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্যকর ও ফলপ্রসূ সফরের জন্য যত দিন সময় প্রয়োজন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধি...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

ইস্তাম্বুল হয়ে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

চীনের বস্ত্র কারখানায় আগুন, নিহত ৮

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ফোশান শহরের একটি বস্ত্র কারখানায় গত র...

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে আগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা