সংগৃহিত
খেলা

উরুগুয়ের গোল উৎসব

ক্রীড়া ডেস্ক: দারুণ ছন্দে থাকা উরুগুয়ের সামনে পাত্তাই পেল না বলিভিয়া। একপেশে লড়াইয়ে তাদের উড়িয়ে দিল মার্সেলো বিয়েলসার দল। টানা দুই জয়ে কোপা আমেরিকার নক আউট পর্ব প্রায় নিশ্চত করে ফেলল তারা।

বাংলাদেশ সময় শুক্রবার সকালে ‘সি’ গ্রুপের ম্যাচে ৫-০ গোলে জিতেছে উরুগুয়ে। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তারাই শীর্ষে। ফাকুন্দো পেলিস্ত্রির গোলে শুরুতেই এগিয়ে যায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পরে ব্যবধান দ্বিগুণ করেন জাতীয় দলের হয়ে টানা সাত ম্যাচে গোল করা দারউইন নুনেস। দ্বিতীয়ার্ধে ১২ মিনিটের মধ্যে একে একে জালের দেখা পান মাক্সিমিলিয়ানো আরাউহো, ফেদে ভালভের্দে ও রদ্রিগো বেন্তানকুর।

আক্রমণাত্মক ফুটবলে অষ্টম মিনিটে এগিয়ে যায় উরুগুয়ে। রোনাল্দ আরাউহোর কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন পেলিস্ত্রি। ১৩ মিনিট পর বাঁ পায়ের জোরাল শটে ব্যবধান বাড়ান লিভারপুল স্ট্রাইকার নুনেস। এরপর লম্বা অপেক্ষা। ৭৭তম মিনিটে খুব কাছ থেকে জালের দেখা পান মাক্সিমিলিয়ানো আরাউহো। চার মিনিট পর ব্যবধান আরও বাড়ান ভালভের্দে। একটু আগে বদলি নামা বেন্তানকুর ৮৯তম মিনিটে নিজের প্রথম স্পর্শে জালে বল পাঠিয়ে দলের বড় জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন।

বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়ালেই গ্রুপ সেরা হয়ে পরের শেষ আটে যাবে উরুগুয়ে। গোল পার্থক্যে অনেক এগিয়ে থাকায় সেটা সম্ভব হতে পারে হেরে গেলেও। টানা দুই হারের পর গাণিতিক সম্ভাবনা বেঁচে আছে বলিভিয়ারও। তবে গোল পার্থক্যে অনেক পিছিয়ে থাকায় টানা চতুর্থ আসরে গ্রুপ পর্ব থেকেই তাদের বিদায় প্রায় নিশ্চিত। সেট পিস থেকে পালিস্ত্রি দলকে এগিয়ে নেওয়ার আগেই গোলের সুযোগ হাতছাড়া করেন নুনেস।

দ্বিতীয়ার্ধে তার জায়গায় আসরে প্রথমবারের মতো মাঠে নামেন উরুগুয়ের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেস। সঙ্গে সঙ্গেই তাকে পরিয়ে দেওয়া হয় অধিনায়কের আর্ম ব্যান্ড । এদিনই গ্রুপের আরেক ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে চমকে দিয়েছে পানামা। গোল পার্থক্যে পিছিয়ে থাকায় তারা আছে তিনে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

ভালো নেই আশি দশকের কবি ও অভিনেতা রিফাত চৌধুরী

আশির দশকের প্রখ্যাত কবি ও অভিনেতা রিফাত চৌধুরী শারীরিক অসুস্থতা নিয়ে বর্তমানে...

দক্ষিণ কোরিয়ার কাছে ৮ গোলে 'বিধ্বস্ত বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী হকিতে নিজেদের টানা তৃতীয় ম্যাচেও পরাজয়ের স্বাদ পেল বাংলাদ...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি এরদোয়ানের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৈশ্বিক ‘জেন্ডার-নিউট্রালাইজেশন&rs...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি শিশুদের মানবেতর জীবন

প্রতিদিন সকালেই পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরের ১৭ বছরের কিশোর মোহাম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা