সংগৃহিত
খেলা

বিশ্বকাপ সাজানো হয়েছে ভারতকে ঘিরে

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনালে খেলেছে আফগানিস্তান। স্বাভাবিকভাবেই তাদের মনে ছুঁয়ে গেছে রোমাঞ্চ। বাংলাদেশের বিপক্ষে জয়ে সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর তারা উদযাপনে মেতে উঠে। কিন্তু এর ৪২ ঘণ্টা পরই নির্মম বাস্তবতার মুখোমুখি হয়েছে আফগানরা।

৪২ ঘণ্টারও কম সময়ে সেমিফাইনালে খেলতে নেমে ৫৬ রানে অলআউট হয়ে গেছে তারা। পরে ম্যাচ হেরেছে ৯ উইকেটের বড় ব্যবধানে। এ ম্যাচের আগে একদিনও অনুশীলনের সুযোগ পায়নি আফগানিস্তানের ক্রিকেটাররা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন সাবেক ইংল্যান্ড তারকা মাইকেল ভন।

টুইটারে তিনি লিখেছেন, ‘সোমবার রাতে সেন্ট ভিনসেন্টে জিতে বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট পায় আফগানিস্তান। মঙ্গলবার ত্রিনিদাদগামী বিমান চারঘণ্টা লেট ছিল। তাই অনুশীলনের কোনও সময় পায়নি বা নতুন মাঠের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সময়টুকুই পায়নি। আমার মতে, এখানে খেলোয়াড়দের প্রতি সম্মানের অভাব রয়েছে।’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে থেকেই ঠিক করা ছিল ভারত যদি সেমিফাইনালে উঠে, তাহলে গায়ানায় খেলবেন রোহিত শর্মারা; সুপার এইটে ভারত প্রথম বা দ্বিতীয় যাই হোক না কেন। এ কারণেই সুপার এইটের গ্রুপ ‘ওয়ানে’ প্রথম হয়ে উঠলেও দ্বিতীয় সেমিফাইনালে খেলছে ভারত। প্রতিপক্ষ হচ্ছে গ্রুপ ‘টু’-এর দ্বিতীয় দল ইংল্যান্ড।

এ নিয়েও টুইটারে সরব হয়েছেন ভন। আলাদা এক টুইটে লিখেছেন, ‘নিশ্চিতভাবেই এই সেমিফাইনালটা (আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা) গায়ানায় হওয়ার কথা ছিল...; কিন্তু এই টুর্নামেন্ট যেহেতু ভারতকে ঘিরে সাজানো হয়েছে, তাই হচ্ছে না। এটা অন্যদের প্রতি অবিচার।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা