সংগৃহিত
খেলা

বাটলারের আফসোস

ক্রীড়া ডেস্ক: ১৭২ রান তাড়ায় সবে হাত খোলা শুরু করেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। ৩ ওভারেই ২৬ রান তোলে ইংলিশরা। পরিস্থিতি বুঝে বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলকে নিয়ে আসেন অধিনায়ক রোহিত শর্মা। তাতেই বাজিমাত ভারতের।

প্রথম বলেই রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ দেন বাটলার। সেই যে ধসের শুরু, ভারতকে আর থামাতে পারেনি ইংল্যান্ড। অক্ষর ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। আরেক স্পিনার কুলদীপ যাদবও ৩ উইকেট নেন। লক্ষ্য তাড়ায় ইংল্যান্ড অলআউট হয় ১০৩ রানে।

সেমিফাইনালে থামে বর্তমান চ্যাম্পিয়নদে দৌড়। গায়নার উইকেট স্পিনারদের জন্য আদর্শ হলেও অফ স্পিনার মঈন আলীকে বোলিংয়ে আনেননি বাটলার। ম্যাচ শেষে সেই আক্ষেপে পুড়তে হলো তাকে, 'আমার মনে হয় না টস খুব বড় কোনো পার্থক্য গড়ে দিয়েছে। ওদের দলে চমৎকার সব স্পিনার ছিল। আমাদের দুজনও (রশিদ ও লিভিংস্টোন) খুব ভালো বোলিং করেছে।

আমার বোধোদয় হচ্ছে, পিচে স্পিন যেভাবে ধরেছে, তাতে মঈনকেও বোলিং করানো উচিত ছিল।' ইংল্যান্ডের দুই স্পিনার ৮ ওভারে দেন ৪৯ রান। অর্থাৎ ওভারপ্রতি ছয়ের মতো। কিন্তু বাকি ১২ ওভারে ১২২ রান দেন পেসাররা। বাটলার বলেন, 'ব্যাপারটা হতাশাজনক।

ভারত আমাদের আউটপ্লেড করে দিল। ভারতের জয়টা সম্পূর্ণ পাওনা ছিল। তারা মনে হয় পার স্কোরের চেয়ে বেশি রান করে ফেলেছিল। এই পিচে আমরা চেয়েছিলাম তাদের ১৪০-১৪৫ রানের মধ্যে আটকে রাখতে। ফলে রান তাড়াটা কঠিন হয়েছে।'

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে সাড়ে চার কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজ...

রমজান উপলক্ষে মনোহরদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ৫,৫০০ টাকা জরিমানা

নরসিংদীর মনোহরদী উপজেলার মনোহরদী বাজার ও আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালতের ব...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. খ‌লিলুর রহমা‌ন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওব...

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার

চট্টগ্রামে সিএমপি’র বিশেষ টিমের অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র...

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক: ঝুঁকিপূর্ণ লাঙ্গলবন্দ সেতু

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ৮ টি জেলার সাথে সড়ক পথে যোগাযোগের একমাত্র পথ হচ্ছে...

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, নিহতের পরিবারের পাশে রেজিনা নাসের

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘা...

ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই : শেখ রবিউল আলম

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন...

সামরিক সংঘাতের মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়: নরেন্দ্র মোদি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান প্রাণঘাতী সংঘাতের প্রেক্ষাপটে ভারতের প্রধান...

যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে কোনো দুশ্চিন্তা করছে না ইরান

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ কতদিন চলবে— তা নিয়ে কোনো দুশ্চিন...

শিক্ষকদের প্রশাসনিক সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ শিক্ষামন্ত্রীর 

শিক্ষকদের বেতন-ভাতা, পেনশন, ছুটি, বদলি, প্রশিক্ষণ ও উচ্চশিক্ষাসংক্রান্ত বিভিন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা