সংগৃহিত
খেলা

বিরাট কোহলির রেকর্ড, সঙ্গে ৩ বাংলাদেশি

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ওপেনার হিসেবে খেলছেন ভারতের বিরাট কোহলি। ওপেন করতে নেমে যেন রান করতেই ভুলে গেছেন ভারতের এই রান মেশিন। আর এরইমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান (১২১৬) করা ব্যাটার গড়ে ফেললেন লজ্জার এক রেকর্ড। জায়গা করে নিলেন বিশ্বকাপে ওপেন করতে নামা ব্যাটারদের মধ্যে সর্বনিম্ন গড়ে রান করার তালিকায়।

এবারের বিশ্বকাপে এখন ৭ ম্যাচে ওপেনিং করেছেন কোহলি। এর মধ্যে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন মাত্র দুটি ম্যাচে-বাংলাদেশের বিপক্ষে ৩৭ ও আফগানিস্তানের বিপক্ষে ২৪। অন্য পাঁচ ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ০, আয়ারল্যান্ডের বিপক্ষে ১, পাকিস্তানের বিপক্ষে ৪ ও ইংল্যান্ডের বিপক্ষে ৯। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে নূন্যতম পাঁচ ইনিংস ওপেন করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে কোহলির গড় তৃতীয় সর্বনিম্ন (১০.৭১)।

তবে কোহলির জন্য ভালো খবর, বাজে গড়ের শীর্ষ তালিকা থেকে বের হওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। আজ শনিবার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে তাঁর দল ভারত। এবারের আসরেই বাংলাদেশের তানজিদ হাসান তামিম ৭ ইনিংসে করেছেন ৭৬ রান, গড় ১০.৮৫! প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া তানজিদ এখন ওপেনারদের বাজে গড়ের দিক থেকে চতুর্থ স্থানে।

কোহলি ও তানজিদের বাইরে ওপেনারদের বাজে পাঁচ গড়ের বাকি তিনটিই আগের আসরগুলোর। এই তালিকায় সর্বন্ম্নি গড় নিয়ে তালিকার শীর্ষে সৌম্য সরকার। ২০১৬ আসরে শুরুর পাঁচ ম্যাচে ওপেনিং করে সৌম্য মোটে করেছিলেন ৪৮, গড় ৯.৬০।

২০২২ আসরে জিম্বাবুয়ের মাধেভেরে ৫ ইনিংসে ওপেন করে ৪৯ রান করে আছেন দ্বিতীয় নম্বরে। তার গড় ৯.৮০। সৌম্যকে দিয়ে শুরু হওয়া তালিকার ৫ নম্বরে আছেন তামিম ইকবাল। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ম্যাচে ৫৬ রান করেছিলেন তখনকার ১৮ বছর বয়সী তামিম। গড় ১১.২০।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

ঈদের ছুটিতেও মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণ...

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ধরে গত ২৮ ফেব্রুয়ারি শু...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা