সংগৃহিত
খেলা

১৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়

ক্রীড়া প্রতিবেদক :দীর্ঘ ১৬ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ। গতরাতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ বৃষ্টি আইনে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতলো ক্যারিবীয়রা। ২০০৭ সালে সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিলো ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা থাকায় তৃতীয় ও শেষ ওয়ানডেটি অঘোষিত ফাইনালে রুপ নিয়েছিলো। ব্রিজটাউনে দুই ঘন্টার বৃষ্টির কারনে ম্যাচটি ৪৩ ওভারে নামিয়ে আনা হয়। পরবর্তীতে ৩৩ ওভারের পর আবারও বৃষ্টি নামলে ৪০ ওভারে নেমে আস ম্যাচে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

ব্যাট হাতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক হওয়া পেসার ম্যাথু ফোর্ডের তোপে ৪৯ রানে ৫ উইকেট হারায় ইংলিশরা। দুই ওপেনার ফিল সল্টকে ৪, উইল জ্যাকসকে ১৭ এবং তিন নম্বরে নামা জ্যাক ক্রলিকে খালি হাতে বিদায় করেন ফোর্ড।

এরপর হ্যারি ব্রুক ১ রানে রান আউট এবং ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলারকে শূণ্যতে বিদায় দেন আলজারি জোসেফ।

ষষ্ঠ উইকেটে ৯৪ বলে ৮৮ রান যোগ করে ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরান লিয়াম লিভিংস্টোন ও বেন ডাকেট। ওয়ানডেতে চতুর্থ হাফ-সেঞ্চুরি করা ডাকেটকে ৭১ রানে বিদায় করে জুটি ভাঙ্গেন পেসার রোমারিও শেফার্ড। হাফ-সেঞ্চুরির পথে থাকা লিভিংস্টোনকে ৪৫ রানে আউট করেন শেফার্ড।

২৮তম ওভারে ১৪২ রানে সপ্তম উইকেট হারায় ইংল্যান্ড। শেষ দিকে স্যাম কারানের ১২, রেহান আহমেদের ১৫, গাস অ্যাটকিনসনের অপরাজিত ২০ ও ম্যাথু পটসের অপরাজিত ১৫ রান করেন। এতে নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেটে ২০৬ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের ফোর্ড ও জোসেফ ৩টি করে এবং শেফার্ড ২টি উইকেট নেন।

বৃষ্টি আইনে ৩৪ ওভারে ১৮৮ রানের নতুন টার্গেট পায় ওয়েস্ট ইন্ডিজ। সেই লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় ক্যারিবীয়রা। ১ রান করা ব্রান্ডন কিংকে বিদায় করেন পেসার গাস অ্যাটকিনসন। দ্বিতীয় উইকেটে ৭৬ বলে ৭৬ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে লড়াইয়ে রাখেন আরেক ওপেনার অ্যালিক আথানাজে ও কেসি কার্টি। ৭টি চারে ৪৫ রান করা আথানাজেকে শিকার করে জুটি ভাঙ্গেন অ্যাটকিনসন।

দলীয় ৭৮ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে আথানাজে ফেরার পর ইংল্যান্ডের স্পিনারদের ঘুর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ১৩৫ রানে পৌঁছাতেই ষষ্ঠ উইকেট পতন হয় তাদের। শিমরোন হেটমায়ারকে ১২, শেরফানে রাদারফোর্ডকে ৩ ও কার্টিকে ৫০ রানে আউট করেন জ্যাকস। অধিনায়ক শাই হোপকে ১৫ রানে থামান রেহান আহমেদ।

এরপর সপ্তম উইকেটে ৩৬ বলে অবিচ্ছিন্ন ৫৬ রান তুলে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয় নিশ্চিত করেন রোমারিও শেফার্ড ও ফোর্ড। এর মাধ্যমে ১৯৯৮ সালের পর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের কৃতিত্ব দেখায় ওয়েস্ট ইন্ডিজ।

৩টি করে চার-ছক্কায় ২৮ বলে অপরাজিত ৪১ রান করেন শেফার্ড। ১৩ রান করেন ফোর্ড। ইংল্যান্ডের জ্যাকস ২২ রানে ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন ফোর্ড ও সিরিজ সেরা নির্বাচিত হন হোপ।

আগামী ১৩ ডিসেম্বর থেকে ব্রিজটাউনে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা