খেলা

সামিতের বাংলাদেশি পাসপোর্ট প্রস্তুত

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ সময় গত শুক্রবার রাতে কানাডার টরেন্টোর বাংলাদেশ হাই-কমিশনের কনস্যুলেট অফিসে পাসপোর্টের আবেদন করেছিলেন সামিত সোম। ৭২ ঘণ্টার মধ্যেই সামিতের ই-পাসপোর্ট হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম সামিতের পাসপোর্ট হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পাসপোর্ট হয়ে যাওয়ায় বাংলাদেশের পক্ষে খেলার জন্য আরো এক ধাপ এগিয়ে গেলেন কানাডা জাতীয় দলে খেলা ফুটবলার সামিত। এখন শুধু তার ফিফার অনুমোদন প্রয়োজন।

বাফুফে আগামীকাল সামিত ও তার বাবা মায়ের সকল ডকুমেন্টস, কানাডা ফুটবল ফেডারেশনের ছাড়পত্রসহ সকল কিছু দিয়ে ফিফায় আবেদন করবে। ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি ‘সবুজ সংকেত’ দিলেই সামিত বাংলাদেশের হয়ে খেলতে পারবেন।

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার অনুমোদন আসতে তিন মাসের বেশি সময় লেগেছিল। হামজা ইংল্যান্ডের সিনিয়র দলে না খেললেও বয়সভিত্তিক পর্যায়ে ইউরোপীয় মহাদেশের টুর্নামেন্ট খেলেছিলেন।

সামিত কানাডার সিনিয়র দলের হয়ে ২ ম্যাচ খেললেও সেটা প্রীতি ম্যাচ হওয়ায় আনঅফিশিয়াল ম্যাচ হিসেবে কানাডা তাদের ছাড়পত্রে উল্লেখ করেছে। এতে ফুটবল ফেডারেশনের ধারণা সামিতের ফিফা ক্লিয়ারেন্স খানিকটা দ্রুতই আসবে। ১০ জুন এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচে সামিতকে খেলাতে হলে ৩ জুনের মধ্যে বাফুফেকে ফিফার ক্লিয়ারেন্স পেতে হবে।

সামিতের পাসপোর্ট আবেদন কানাডা থেকে করা হয়েছিল। ঢাকা থেকে পাসপোর্ট প্রিন্ট হয়ে সেটা এখন কানাডায় পাঠানো হবে। বাফুফে পাসপোর্টের তথ্য সম্বলিত পাতার মাধ্যমে মূলত ফিফায় আবেদন ও আনুষ্ঠানিক কাজ করবে। বাফুফে সময়ক্ষেপণ না করে আগামীকালের মধ্যেই ফিফায় আবেদন সম্পন্ন করতে চায়।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

৪১ বছর বয়সে নতুন রেকর্ড গড়লেন মদ্রিচ

উয়েফা নেশন্স লিগের প্রথম ম্যাচে খেলতে নেমেই নতুন রেকর্ড গড়েছেন ক্রোয়েশিয়ার অধ...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা