খেলা

অস্ত্রোপচার লাগছে না তাসকিনের

ক্রীড়া প্রতিবেদক

ফাস্ট বোলার তাসকিন আহমেদের গোড়ালিতে এখনই অস্ত্রোপচার করাতে হবে না। পরিচর্যা (রিহ্যাব) করেই খেলা চালিয়ে যেতে পারবেন তিনি। গত শুক্রবার ইংল্যান্ড থেকে ফোনে তাসকিন জানান, লন্ডনের দু’জন গোড়ালি বিশেষজ্ঞ চোট পরিচর্চা করে খেলার পরামর্শ দিয়েছেন।

জাতীয় দলের এ ফাস্ট বোলারের বাঁ-পায়ের গোড়ালির হাড় বৃদ্ধি পাওয়ায় টানা খেলতে সমস্যা হচ্ছে। ‘ওয়ার্ক লোড ম্যানেজ’ করে খেলছেন তিনি। বিসিবির চিকিৎসকরাও সেভাবে রুটিন ঠিক করে দিচ্ছেন ৩০ বছর বয়সী ফাস্ট বোলারকে।

সীমিত ওভারের ক্রিকেটে বেশি সুযোগ দিতে বিসিবি মেডিকেল বিভাগের পরামর্শে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে রাখা হয়নি তাঁকে। হাড় বৃদ্ধির কারণে ব্যথা হওয়ার কারণ অনুসন্ধান এবং করণীয় ঠিক করতে ইংল্যান্ডে গোড়ালি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হয়।

চোট পরিচর্যার অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৭ ও ১৯ মে দুই টি-২০ সিরিজে এবং ২৫ মে থেকে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে বিশ্রামে থাকতে পারেন তাসকিন আহমেদ।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা