খেলা

বৈভব সূর্যবংশী কি এখনই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন

ক্রীড়া ডেস্ক

আইপিএলে শুরুটা দুর্দান্ত হয়েছে বৈভব সূর্যবংশীর। অভিষেকে ঝড়ো এক ইনিংস খেলেছে সে। তৃতীয় আইপিএল ইনিংসে সেঞ্চুরির দেখা পায় ১৪ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটার। তাও সেটা ৩৫ বলে। ভারতীয়দের মধ্যে আইপিএলে দ্রুততম সেঞ্চুরির কীর্তিও গড়েছে। সেটাও সবচেয়ে কম বয়সে।

বৈভব অবশ্য মুদ্রার উল্টো পিঠও দেখে ফেলেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে গত বৃহস্পতিবার রাতের ম্যাচে শূন্য করে আউট হয়েছে। তাতে বৈভবের প্রতিভা নিয়ে প্রশ্ন ওঠেনি। বরং প্রশ্ন উঠছে- বৈভব কি ভারতের হয়ে এখনই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন??

সেপ্টেম্বর-অক্টোবরের টি-২০ ফরম্যাটের এশিয়া কাপ কিংবা ২০২৬ সালের ফেব্রুয়ারির টি-২০ বিশ্বকাপ দলে কি তাকে রাখা যাবে। আইসিসির নিয়ম অনুযায়ী, উত্তর হলো- না। কারণ নূন্যতম ১৫ বছর বয়স না হলে আইসিসির নিয়মে কেউ আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন না।

বৈভবের ১৫ বছর পূর্ণ হবে ঠিক টি-২০ বিশ্বকাপের পরে। সেজন্য আনুষ্ঠানিক নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট আরও প্রায় এক বছর তিনি খেলতে পারবেন না। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) যদি আইসিসির কাছে চিঠি দিয়ে অনুমতি চায় সেক্ষেত্রে অনুমতি মিলতেও পারে।

উপায় আছে, আরো একটি। বৈভবের সার্টিফিকেট বয়স ১৪ বছর এক মাস হলেও তার মূল বয়স নাকি আরও প্রায় দেড় বছর বেশি। অর্থাৎ তার প্রকৃত বয়স সাড়ে ১৫ বছর। জন্ম নিবন্ধন এফিডেভিট করে তার বয়স ঠিক করে নিলে খেলতে অসুবিধা হবে না।

ভারতের অবশ্য খেলোয়াড়ের অভাব নেই। বৈভককে তাই এখনই আন্তর্জাতিক ক্রিকেটে খেলানোর কথা বিসিসিআই ভাবছে বলে মনে হয় না। বরং তাকে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আরও ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া হতে পারে। রঞ্জি ট্রফি, দুলিপ ট্রফিতে নিয়মিত খেলার সুযোগ করে দেওয়া হতে পারে। সেজন্য আনা হতে পারে ঘরোয়া ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে...

৫ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অনশন

২০১৩ সালের গেজেট থেকে বাদ পড়া অনধিক ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়ক...

বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত

ওয়েন বাংলাদেশ ও চীনের মধ্যে বহুমুখী সহযোগিতা আরও সম্প্রসারণ ও সুদৃঢ় করার আহ...

ইসরায়েল ম্যাচ নিয়ে আয়ারল্যান্ডের নতুন সিদ্ধান্ত

২০২৬-২৭ উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ বয়কট না করে...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাসের সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা