সংগৃহিত
জাতীয়
এক্সারসাইজ কোপ সাউথ-২০২৪

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এয়ারফোর্সের যৌথ মহড়া

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় আয়োজিত ১০ দিনব্যাপী ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৪’ শীর্ষক যৌথ অনুশীলন গত সোমবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে শুরু হয়েছে।

আজ এরই অংশ হিসেবে প্যাসিফিক এয়ার ফোর্স ও বাংলাদেশ বিমান বাহিনীর ২টি সি-১৩০জে বিমান থেকে সিলেট ক্যান্টনমেন্টের নিকটে কন্টেইনার ড্রপ (সিডিএস) অনুশীলন সম্পন্ন হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে অনুষ্ঠিত এই যৌথ মহড়া বাংলাদেশ বিমান বাহিনীসহ সশস্ত্র বাহিনীর অপারেশনাল দক্ষতা বৃদ্ধি করবে। মহড়াটি উভয় দেশের মধ্যে পারস্পারিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে যুদ্ধ অথবা দুর্যোগকালে রণক্ষেত্রে যোদ্ধাদের অবতরণ ও ত্রাণ বা উদ্ধার সামগ্রী পৌঁছানোর ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্স বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নানাবিধ প্রশিক্ষণমূলক অনুশীলন পরিচালনা করে আসছে। বাংলাদেশ সমুদ্র নিকটবর্তী ও নদীমাতৃক দেশ হওয়ায় এবং জলবায়ু পরিবর্তনের জন্য প্রতি বছর বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রে এ ধরনের দুর্যোগের সময়ে ত্রাণ বা উদ্ধার সামগ্রী দ্রুততম সময়ে দুর্যোগ কবলিত এলাকায় পৌঁছানোর প্রয়োজন পড়ে। সেসময় দুর্যোগ কবলিত এলাকাগুলোতে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহণ বিমানসমূহ ব্যবহৃত হয়।

‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৪’ মহড়ায় আপদকালীন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পাশাপাশি যুদ্ধ ও শান্তিকালীন সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহণ বিমানগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অনুশীলন করার পরিকল্পনা করা হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা